আজ থেকেই সস্তা স্কচ হুইস্কি! ভারত-ব্রিটেন বাণিজ্যে বাজিমাত, দাম কমছে বিলাসবহুল গাড়িরও

সুরাপ্রেমী এবং গাড়িপ্রেমীদের জন্য আজ, ১৫ জুলাই ২০২৬, এক ঐতিহাসিক দিন। ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পাদিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আজ থেকে কার্যকর হওয়ায় আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের বোঝা অনেকটাই কমতে চলেছে। ফলে ব্রিটেন থেকে আসা হুইস্কি থেকে শুরু করে বিলাসবহুল গাড়ির দাম এখন অনেকটাই সাধারণের নাগালের মধ্যে আসতে চলেছে।
স্কচ হুইস্কির দামে বড় ধামাকা বর্তমানে ভারতে স্কচ হুইস্কির ওপর ১৫০% পর্যন্ত চড়া আমদানি শুল্ক দিতে হয়। তবে FTA কার্যকর হওয়ার ফলে এই শুল্ক ধাপে ধাপে কমিয়ে ৪০%-এ নিয়ে আসা হবে। অর্থাৎ, স্কচ হুইস্কির ওপর শুল্কের হার ১১০ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। ফলে আন্তর্জাতিক জনপ্রিয় ব্র্যান্ডের স্কচ এখন আগের তুলনায় অনেক কম মূল্যে পাওয়া যাবে।
লুফে নিন বিলাসবহুল গাড়ি বাণিজ্য চুক্তির আওতায় বিলাসবহুল ব্রিটিশ গাড়িগুলোর দামেও বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ল্যান্ড রোভার, জাগুয়ার, রোলস রয়েস এবং অ্যাস্টন মার্টিন ডিফেন্ডারের মতো গাড়িগুলোর ওপর আমদানি শুল্ক ১০০% থেকে কমিয়ে ধাপে ধাপে মাত্র ১০%-এ নামিয়ে আনা হবে।
কী পরিমাণ গাড়ি আমদানিতে ছাড়?
-
প্রথম বছরে: মোট ২০,০০০টি গাড়ি কম শুল্কে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
-
৩০০০সিসি+ (পেট্রোল) ও ২৫০০সিসি+ (ডিজেল): ১০,০০০টি গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ১১০% থেকে কমিয়ে ৩০% করা হয়েছে।
-
১৫০০সিসি থেকে ৩০০০সিসি: ৫,০০০টি গাড়ির ক্ষেত্রে শুল্ক ৬৬% থেকে কমিয়ে ৫০% করা হয়েছে।
পর্যায়ক্রমে আগামী ১৫ বছরের মধ্যে এই শুল্কের হার ১০%-এ গিয়ে দাঁড়াবে। গাড়ির পাশাপাশি বিভিন্ন বিউটি প্রোডাক্ট বা প্রসাধনী সামগ্রীর ওপরও শুল্ক কমিয়ে ২২ শতাংশ পর্যন্ত নামিয়ে আনা হবে আগামী দশ বছরের মধ্যে।
কেন এই পরিবর্তন? ভারত ও ব্রিটেনের মধ্যে গত জুন মাসে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সম্পর্ককে আরও মজবুত করা। একদিকে যেমন ভারতে ব্রিটিশ পণ্যের দাম কমছে, তেমনই ব্রিটেনের বাজারেও ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর ফলে দুই দেশেরই অর্থনীতির চাকা দ্রুত গতি পাবে বলে আশা করা হচ্ছে।