“আমার স্বামী আধা ডজন হিন্দু মেয়েকে ফাঁদে ফেলেছে”, অভিযুক্তের স্ত্রীর বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য

মধ্যপ্রদেশের শিবপুরী শহরে এক নাবালিকা হিন্দু মেয়েকে নির্যাতনের অভিযোগে আক্রম শাহ নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। লজের ভেতর দীর্ঘ ২০ দিন ধরে মেয়েটিকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তজনা সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত:
জানা গিয়েছে, গত ২০ দিন ধরে ওই যুবক শিবপুরীর একটি লজে নাবালিকাকে আটকে রেখেছিল। অভিযোগ, মেয়েটির মা স্থানীয় প্রশাসনের কাছে বারবার সাহায্য চাইলেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ তিনি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর দ্বারস্থ হন। ভিএইচপি কর্মীদের অভিযানের সময় লজ থেকে অভিযুক্ত যুবক ও নাবালিকাকে উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই নাবালিকা ও তার বোন অভিযুক্তকে চপ্পল দিয়ে মারধর করে প্রতিবাদ জানায়।
অভিযুক্তের স্ত্রীর চাঞ্চল্যকর দাবি:
এই ঘটনার সবথেকে আলোচিত বিষয় হলো অভিযুক্ত আক্রম শাহের স্ত্রী নিশা বানোর বিবৃতি। ক্যামেরার সামনে তিনি কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, ‘‘আমার স্বামী আক্রম একা নয়, এরকম আধা ডজন হিন্দু মেয়েকে সে নিজের ফাঁদে ফেলে রেখেছে। এই কাজে তার মা-ও সাহায্য করে।’’ নিশা আরও জানান, স্বামীর এই কুকর্মে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও নির্যাতনের শিকার হতে হয়েছিল।
আইনি ব্যবস্থা ও প্রতিবাদ:
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আক্রম শাহের বিরুদ্ধে জেলাজুড়ে ইতিমধ্যে এক ডজনেরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন। এমনকি তাকে জেলা ছাড়া (District Badder) করার প্রক্রিয়াও চলছে। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশ আগে অভিযোগ পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে এই ধরনের বড় ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ঘটনার প্রতিবাদে মধব চৌক থেকে সিটি কোতোয়ালি পর্যন্ত একটি বিশাল মিছিল বের করেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। নাবালিকার মেডিকেল পরীক্ষা ও বয়স নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।