Bnak Holiday: জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন, জরুরি কাজ থাকলে আজই সেরে নিন

আর কিছুদিন পর ফের শুরু হতে চলেছে বিয়ের মরসুম। আর তার মাঝেই চলতি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী মাসের ৫ টি রবিবার, ২ টি শনিবার ও বিভিন্ন ছুটি সহ মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

তাই ব্যাংকে যাওয়ার প্রয়োজন হলে আগে থেকেই ব্যাংকার কাজ সেরেনিন। তবে ছুটি থাকলেই নেট ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা সচল থাকবে স্বাভাবিক ভাবেই। কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে নেতাজি জন্মজয়ন্তী , বিবেকানন্দ জন্ম জয়ন্তী ও প্রজাতন্ত্র দিবসে।

প্রসঙ্গত, ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ায় অনেকটাই কমে গেছে ব্যাংকে যাওয়ার ভিড় ও তাগিদ। আর মাঝে মাঝেই বিভিন্ন ছুটি ও স্ট্রাইকের ফলে প্রায়ই বন্ধ থাকে ব্যাঙ্ক। কর্মীরা প্রায়ই বেতন বৃদ্ধি ও নিজেদের অন্যান্য সুযোগ সুবিধে বৃদ্ধি নিয়ে করে আন্দোলন। যার ফলে গ্রাহকদের বিভিন্ন কারণে পোহাতে হয় ভোগান্তি। কারণ ছুটি দিবসে ছুটি থাকলেও দেশজুড়ে বন্ধ থাকেনা আর্থিক লেনদেন। তাই বিশেষ প্রয়োজন থাকলে ব্যাংকার গ্রাহকদের ছুটির ফাঁদে পরে পোহাতে হয় ভোগান্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *