কফি খেতে গিয়ে তেতো স্বাদে মুখ নষ্ট? রান্নাঘরের এই সাধারণ জিনিসেই মিলবে সমাধান!

সকালের ক্লান্তি দূর করতে এক কাপ কফিই ভরসা অনেকের। কিন্তু মাঝেমধ্যেই কফি বড্ড বেশি তেতো হয়ে যায়, যা পুরো মুডটাই নষ্ট করে দেয়। দামি কফি বিনস বা দামী কফি মেকার ব্যবহার করেও অনেক সময় স্বাদে বদল আসে না। কিন্তু জানেন কি, রান্নাঘরের সাধারণ একটি উপাদান দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব?

গোপন উপাদানটি কী?
কফির তেতো ভাব কাটানোর গোপন অস্ত্রটি হলো নুন। শুনতে অদ্ভুত মনে হলেও, কফিতে মাত্র এক চিমটে নুন মেশালেই এর স্বাদ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। তবে মনে রাখবেন, অতিরিক্ত নয়, কয়েক দানা নুনই কফির স্বাদ পরিবর্তনের জন্য যথেষ্ট।

কেন নুন ব্যবহার করবেন?

বিজ্ঞানের ব্যাখ্যা: আমেরিকান টেস্ট কিচেনের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন, নুন কফির প্রাকৃতিক তিক্ততাকে নিমেষেই কমিয়ে দেয়। কফি এক্সিলেন্স সেন্টারের প্রাক্তন ফ্লেভার প্রধান সারা মারকোয়ার্ট জানিয়েছেন, নুন কফির প্রাকৃতিক মিষ্টি ভাবকে আরও ফুটিয়ে তোলে। বিশেষ করে ডার্ক রোস্ট এবং রোবাস্টা ব্লেন্ডের কফিতে এটি দিলে এর স্মোকি ফ্লেভার আরও সমৃদ্ধ হয়।

অলটন ব্রাউন ট্রিক: ২০০৯ সালে ফুড সায়েন্স বিশেষজ্ঞ অলটন ব্রাউনের ‘গুড ইটস’ শো-এর মাধ্যমে এই কৌশলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্রাউনের মতে, নুন শুধু কফির তেতো ভাবই কমায় না, বরং জলের পানসে ভাবও দূর করে। বিশ্বজুড়ে কফিপ্রেমীদের কাছে এটি এখন ‘অলটন ব্রাউন ট্রিক’ নামে পরিচিত।

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
কফিতে নুন ব্যবহারের চল কিন্তু নতুন নয়। উত্তর ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে বহু বছর ধরেই এই পদ্ধতি অনুসরণ করা হয়। সল্টেড ক্যারামেল বা চকোলেট চিপ কুকিজের মতো কফিতেও নুন ও মিষ্টির এই যুগলবন্দি স্বাদের এক অনন্য ভারসাম্য তৈরি করে। চিনি বা দুধ দিয়ে কফির আসল স্বাদ ঢাকা দেওয়ার চেয়ে নুন ব্যবহার অনেক বেশি কার্যকরী।

কীভাবে ব্যবহার করবেন?
প্রতি কাপ কফির জন্য মাত্র এক বা দুই দানা নুন ব্যবহার করুন। মনে রাখবেন, নুনের পরিমাণ এমন হতে হবে যেন কফি নোনতা না লাগে, অথচ তেতো ভাব উধাও হয়ে যায়। নিজের স্বাদ অনুযায়ী সামান্য অ্যাডজাস্ট করে নিলেই পাবেন পারফেক্ট ব্লেন্ড।

স্বাস্থ্যের খেয়াল
স্বাদ বাড়ানোর পাশাপাশি কফির স্বাস্থ্যগুণও কম নয়। গবেষণায় দেখা গেছে, দিনে ৩ থেকে ৫ কাপ কফি নিয়মিত খেলে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ এবং ডিমেনশিয়ার ঝুঁকি অনেকটাই কমে। এছাড়া লিভারের স্বাস্থ্য রক্ষা এবং ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে ব্ল্যাক কফি অত্যন্ত কার্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *