প্রতীক্ষার অবসান! কবে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’-এর ট্রেলার? বড় ঘোষণা নির্মাতাদের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল ‘রামায়ণ’ চলচ্চিত্রের ট্রেলার মুক্তির তারিখ। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে এই মহাকাব্যিক চলচ্চিত্রের প্রথম ট্রেলার। ভারতের মাটি থেকে বিশ্বমঞ্চে ধৰ্ম, মর্যাদা এবং সাহসিকতার এই চিরন্তন আখ্যানকে তুলে ধরতে প্রস্তুত নির্মাতারা।
নতুন উচ্চতায় ভারতীয় সিনেমা:
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতারা জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এর আগে এমন স্কেলে কোনো সিনেমা তৈরির চেষ্টা করা হয়নি। প্রায় ৪০০০ কোটি টাকা বাজেটের এই উচ্চাভিলাষী প্রকল্পটি নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। জানা গেছে, আগামী ২৪ জুলাই দিল্লিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলারটি লঞ্চ করা হবে। সেখানে পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে সিনেমার মূল কলাকুশলীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তারকাখচিত অভিনয়:
এই বিশাল কর্মযজ্ঞে দেখা যাবে একঝাঁক তারকাকে:
ভগবান রাম: রণবীর কাপুর
সীতা: সাই পল্লবী
রাবণ: যশ
হনুমান: সানি দেওল
লক্ষ্মণ: রবি দুবে
শূপর্ণখা: রাকুল প্রীত সিং
ইন্দ্রদেব: কুণাল কাপুর
মুক্তির সময়সীমা:
পরিচালক নিতেশ তিওয়ারির এই সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে। প্রযোজনা সংস্থা প্রাইম ফোকাস স্টুডিওস, অস্কারজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজি (DNEG) এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের যৌথ উদ্যোগে তৈরি এই ছবি আইম্যাক্স (IMAX) ফরম্যাটে মুক্তি পাবে। ছবির প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।