নতুন ধারাবাহিকে মধুমিতা সরকার? নিজের মুখেই জানালেন আসল সত্য

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছিল, প্রায় সাত বছর পর আবার ছোটপর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা। শোনা গিয়েছিল, স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘ত্রয়ী’-তে শুভ্রজিৎ সাহা ও লেখা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। তবে এই সমস্ত খবরকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

কী বললেন মধুমিতা? মধুমিতা জানান, ছবি ও সিরিজের কাজে তিনি এখন প্রচণ্ড ব্যস্ত। অভিনেত্রীর কথায়, “সদ্য একটি ছবির কাজ শেষ করলাম। এ বছর আমার তিনটি ছবি—‘অটবী’ সহ আরও কয়েকটি প্রজেক্ট মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়াও দুটি ছবি ও একটি সিরিজের জন্য পরিচালকদের সঙ্গে কথা হয়েছে, যার মধ্যে একটি বড় বাজেটের বলিউড প্রযোজিত ছবিও রয়েছে।” তাই এখনই ছোটপর্দায় ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি।

‘বিগ বস’-এর গুঞ্জনও খারিজ: শুধু ধারাবাহিক নয়, শোনা যাচ্ছিল ‘বিগ বস বাংলা’-র প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে তাঁকে। তবে সেই জল্পনাকেও হেসে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

নতুন সংসারের সুখস্মৃতি: কাজের বাইরে আপাতত ব্যক্তিগত জীবন দারুণ উপভোগ করছেন মধুমিতা। শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানালেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে তিনি অঢেল ভালোবাসা পাচ্ছেন। “দেবমাল্যের মা আমাকে আদরে-সোহাগে রেখেছেন। নিজের হাতে পোলাও-মাংস রেঁধে খাওয়াচ্ছেন। বাপের বাড়ির মতো এখানেও আমি একইরকম যত্ন পাই,”—হাসিমুখে জানালেন অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *