সস্তায় সেরা পোস্টপেইড প্ল্যান! জিও-র ৩৪৯ নাকি ভিআই-এর ৪৪৯, তুলনামূলক বিশ্লেষণ

নতুন পোস্টপেইড সিম নেওয়ার পরিকল্পনা থাকলে প্রথমেই মাথায় আসে কোন টেলিকম কোম্পানি সবচেয়ে সাশ্রয়ী এবং লাভজনক সুবিধা দিচ্ছে। বর্তমানে বাজারে রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (Vi)-এর মধ্যে পোস্টপেইড প্ল্যান নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

রিলায়েন্স জিও-র সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যানটি ৩৪৯ টাকায় শুরু হয়। এতে প্রতিদিন ১০০টি এসএমএস, আনলিমিটেড কলিং এবং মোট ৩০ জিবি ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি জিও টিভি, জিও এআই ক্লাউড, ৩ মাসের জিও হটস্টার এবং ১৮ মাসের গুগল এআই প্রো সাবস্ক্রিপশনসহ বিশাল ক্লাউড স্টোরেজের সুবিধা রয়েছে।

অন্যদিকে, ভোডাফোন আইডিয়া (Vi)-এর পোস্টপেইড প্ল্যান ৪৪৯ টাকা থেকে শুরু। এই প্ল্যানে ৫০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোলওভার ডেটার সুবিধা পাওয়া যায়। রাতে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এখানে আনলিমিটেড নাইট ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। এর সঙ্গে স্পটিফাই প্রিমিয়াম এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মতো আকর্ষণীয় সুবিধা বেছে নেওয়ার সুযোগ থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *