রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি, ৬ মাসেই কি মহারাষ্ট্রে আসবে অভিন্ন দেওয়ানি বিধি?

উত্তরাখণ্ডের সাফল্যের পর এবার মহারাষ্ট্রেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ বিধানসভায় এক উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন এই ৭ সদস্যের কমিটি রাজ্যের জন্য ইউসিসি-র খসড়া তৈরি করবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কমিটিকে খসড়া তৈরির জন্য ৬ মাস সময় দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন উচ্চ আদালতের বিচারপতি আর সি চহ্বাণ, এস জি মেহেরে, প্রাক্তন মুখ্য সচিব ডি কে জৈন, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বীরেন্দ্র সরাফ এবং বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদরা।

মহারাষ্ট্র সরকারের লক্ষ্য হলো, আসন্ন নাগপুর শীতকালীন অধিবেশনেই এই ঐতিহাসিক বিলটি বিধানসভায় পেশ করা। উত্তরাখণ্ড ইতিমধ্যেই ইউসিসি আইন রূপায়ণকারী প্রথম রাজ্য হিসেবে নজির তৈরি করেছে। সেই পথ ধরেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও অসমের মতো রাজ্যগুলিও এগোচ্ছে। মহারাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের আইনি কাঠামোয় এক সুদূরপ্রসারী পরিবর্তন আনবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *