কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ! অ্যান্ড্রু ইউল-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, জানুন আবেদনের নিয়ম

চাকরি প্রার্থীদের জন্য এল দারুণ এক সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড (Andrew Yule & Company Limited) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদ ও পদমর্যাদা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে মোট ৪ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, বায়ো সায়েন্স, বিজ্ঞান, কলা অথবা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন:
১. প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.andrewyule.com/-এ যান।
২. হোম পেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।
৩. বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিন।
আবেদনের শেষ তারিখ
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই, ২০২৬। আগ্রহী প্রার্থীদের শেষ তারিখের আগেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি নিয়মিত চেক করুন।