শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তি! জন্মদিনে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে একঝাঁক ভিআইপি!

বিশ্ব যোগ দিবসের রেশ কাটতে না কাটতেই ফের বাংলা সফরের প্রস্তুতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৬ জুলাই জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

কী থাকছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে? বিজেপি সূত্রে খবর, শুধুমাত্র প্রধানমন্ত্রী একাই নন, এই সফরে তাঁর সঙ্গী হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপালগণ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যে বড় মাপের তিনটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠার শিলান্যাস। রাজ্য সরকার ইতিমধ্যেই তাঁর পৈতৃক ভিটে এবং স্মৃতি রক্ষার্থে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

সফরের সম্ভাব্য সূচি:

  • প্রথম অনুষ্ঠান: শ্যামাপ্রসাদের আদি বাসভবন, ৭৭ নম্বর আশুতোষ মুখোপাধ্যায় রোডে। সেখানে প্রধানমন্ত্রীর পাশাপাশি শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপালদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

  • দ্বিতীয় অনুষ্ঠান: রাজারহাটে মূর্তি প্রতিষ্ঠার শিলান্যাস অনুষ্ঠান।

  • তৃতীয় অনুষ্ঠান: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিশেষ কর্মসূচি।

এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে এখন চূড়ান্ত প্রস্তুতির পর্ব চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *