‘পরিবর্তন ভালো লাগছে তো?’ তারকেশ্বরে সুর চড়ালেন মোদী, ডবল ইঞ্জিন সরকারের জয়জয়কার!

রাজ্যের পালাবদলের ৪৩ দিনের মাথায় ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ মে শপথগ্রহণের পর আজ, ২০ জুন প্রথমবারের মতো কোনও বড় সরকারি কর্মসূচিতে যোগ দিলেন তিনি। তারকেশ্বরের বালিগড়ি মাঠের মঞ্চ থেকে মোদীর কণ্ঠে ধ্বনিত হলো সেই পরিচিত প্রশ্ন— “পরিবর্তন ভালো লাগছে তো?”

রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের একটি ভোট বাংলার ভবিষ্যৎ বদলে দিয়েছে। রাজ্যে এখন তাজা হাওয়া বইছে, বাংলার মানুষ আজ স্বাধীন।”

‘সুপারফাস্ট’ গতিতে উন্নয়নের প্রতিশ্রুতি তৃণমূল সরকারের আমলকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার বাংলাকে সব দিক থেকে পিছিয়ে দিয়েছিল। তবে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার সুপারফাস্ট গতিতে উন্নয়নের পথে হাঁটছে। সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে নারী নিরাপত্তা—প্রতিটি ক্ষেত্রে বিজেপি সরকারের দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন মোদী।

কেন বেছে নেওয়া হলো তারকেশ্বরকে? এদিন রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পালিত হলো ‘পশ্চিমবঙ্গ দিবস’। কেন অনুষ্ঠানের জন্য তারকেশ্বরকে বেছে নেওয়া হলো? বিজেপি নেতৃত্বের মতে, ইতিহাসের পাতায় তারকেশ্বর এক বিশেষ গুরুত্ব বহন করে। এখানেই বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার এক সম্মেলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, “আমাদের মাতৃভূমি চাই এবং আমরা তা অর্জন করব।” সেই ঐতিহাসিক স্থান থেকেই পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান পালন করা হয়েছে।

মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ডোকরার দুর্গা মূর্তি, তারকনাথের ছবি এবং বাংলার বিখ্যাত রসগোল্লা ও জলভরা সন্দেশ দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় মুখ্যমন্ত্রী জানান, ২৩ জুন আত্মবলিদান দিবস এবং ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। পাশাপাশি, শ্যামাপ্রসাদের পৈত্রিক ভিটেতে স্মৃতিসৌধ এবং কলকাতায় তাঁর ১২৫ ফুটের সুউচ্চ মূর্তি প্রতিষ্ঠার ঘোষণাও করা হয়েছে।

পরবর্তী কর্মসূচি আজকের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরে লোকভবনে রাত্রিযাপন করবেন। আগামীকাল, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডের গণযোগ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক শীর্ষ নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *