কেন্দ্র-রাজ্য মিলে একজোট! দুয়ারে ৫২টি প্রকল্প নিয়ে হাজির শুভেন্দু, জেনে নিন কবে-কোথায়?

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্যজুড়ে একযোগে শুরু হলো বিশেষ কর্মসূচি ‘জনকল্যাণ শিবির’। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন—এই তিনদিন রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় এই শিবির পরিচালিত হবে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৫৫টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ সরাসরি এখান থেকে গ্রহণ করতে পারবেন।
কী বললেন মুখ্যমন্ত্রী? উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দীর্ঘদিন কেন্দ্র ও রাজ্যের বিরোধের কারণে অনেক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের মানুষ। এখন আর কেউ বঞ্চিত হবেন না। আমাদের ‘ডাবল ইঞ্জিন’ সরকার সাধারণ মানুষের কথা ভেবেই ৫৫টি প্রকল্পের প্যাকেজ নিয়ে এই শিবিরের আয়োজন করেছে। এখান থেকে সব সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষ পাবেন।”
একনজরে জনকল্যাণ শিবির:
-
সময়সীমা: ১৫ থেকে ১৭ জুন।
-
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
-
উদ্দেশ্য: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নাম নথিভুক্ত করার সুযোগ করে দেওয়া।
এই শিবিরের মাধ্যমে সরকারি প্রকল্পের জটিলতা কাটিয়ে মানুষ যেন দ্রুত পরিষেবা পায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।