বিশ্বকাপ মঞ্চে ফিরছেন শাকিরা! উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে কত কোটি টাকা নিচ্ছেন এই পপ সম্রাজ্ঞী?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ঢাকে কাঠি পড়তে চলেছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের। আজ, ১১ জুন ২০২৬, মেক্সিকো সিটির স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। এবারের আসরটি ঐতিহাসিক, কারণ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ—মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষন হতে চলেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়-এর সঙ্গে তিনি পারফর্ম করবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল সং ‘Dai Dai’। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মঞ্চে শাকিরার প্রত্যাবর্তন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। তবে ভক্তদের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—এই চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য শাকিরা ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন? ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অংক প্রকাশ করা না হলেও, আন্তর্জাতিক বিনোদন মহলের ধারণা, অন্যান্য বারের মতো এবারও মোটা অঙ্কের চুক্তিতেই মঞ্চে থাকছেন এই কলম্বিয়ান তারকা।
উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত জরুরি তথ্য:
-
কোথায়: উদ্বোধনী অনুষ্ঠানটি মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
-
সময়: ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠান শুরু হবে। ভারতে ম্যাচ ও অনুষ্ঠান দেখার সময় নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই, কারণ ফিফা প্রতিটি স্বাগতিক দেশে আলাদা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।
-
সরাসরি সম্প্রচার: ভারতে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ‘ইউনাইট৮ স্পোর্টস’ (UNITE8 Sports) এবং ‘ডিডি স্পোর্টস’ (DD Sports)। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ‘Zee5’-এ অনলাইনের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে লড়তে চলেছে এই দুই দল। শাকিরার সুরের জাদুতে ফুটবল বিশ্বের এই মহা উৎসব যে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে, তা বলাই বাহুল্য।