অমৃত নাকি বিষ? জাম খাওয়ার ঠিক পরেই এই ৪টি জিনিস খেলেই সোজা হাসপাতালের পথ!

গরমের মরসুমে টক-মিষ্টি কালো জামের নাম শুনলেই কার না জিভে জল চলে আসে! পটাশিয়াম, ফসফরাস, ক্যালশিয়াম আর ম্যাগনেশিয়ামে ঠাসা এই ফলটি এক নিমেষেই শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে। রক্তে হিমোগ্লোবিন বাড়ানো থেকে শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ— সব কিছুতেই জামের জুড়ি মেলা ভার। বাজারে ইতিমধ্যেই এই ফলের দেখা মিলতে শুরু করেছে। তবে পুষ্টিগুণে ভরপুর এই অমৃত সমান ফলটিই কিন্তু আপনার শরীরের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, যদি খাওয়ার সময় এবং পরে সামান্য কয়েকটি নিয়ম না মেনে চলেন। একটু অসাবধান হলেই শরীর সুস্থ হওয়ার বদলে সোজা হাসপাতালের পথ ধরতে হতে পারে!
জাম খাওয়ার পর এই ভুলগুলি করলেই বড় বিপদ:
জামের পুরো পুষ্টিগুণ পেতে হলে এবং শরীরকে সম্পূর্ণ রোগমুক্ত রাখতে জাম খাওয়ার সময় এবং পরে কয়েকটি নিয়ম অবশ্যই কড়াকড়িভাবে মেনে চলতে হবে। মিলিয়ে নিন অজান্তে আপনিও এই ভুলগুলি করছেন কি না:
জল পান করা নিষিদ্ধ: জাম খাওয়ার পর পরই তীব্র তেষ্টা পেলেও কখনও জল খাওয়া উচিত নয়। জাম খাওয়ার পর অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করে জল পান করুন, নয়তো ডায়েরিয়া এবং তীব্র বদহজমের মতো পেটের রোগ দেখা যেতে পারে।
খালি পেটে নৈব নৈব চ: ঘুম থেকে উঠেই বা খালি পেটে জাম খাওয়ার অভ্যাস থাকলে তা আজই বদলান। টক-মিষ্টি স্বাদের এই ফলটি খালি পেটে খেলে পেটে মারাত্মক অ্যাসিডিটি, গ্যাস ও বুক জ্বালার সৃষ্টি হতে পারে।
দুগ্ধজাত খাবার থেকে দূরে থাকুন: জাম খাওয়ার ঠিক পরেই দুধ, দই বা পনিরের মতো খাবার ছোঁয়াবেন না। পেটের ভেতর গিয়ে জাম ও দুধের এই কম্বিনেশন মারাত্মক বিষক্রিয়া (Food Poisoning) ঘটাতে পারে।
হলুদের মারাত্মক কম্বিনেশন: জাম এবং হলুদ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এক জুড়ি। তাই জাম খাওয়ার পর হলুদ দিয়ে তৈরি কোনও খাবার, তরকারি বা আচারজাতীয় জিনিস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
অতিরিক্ত পরিমাণে জাম খেলে কী কী ক্ষতি হতে পারে?
অনেকেই জামের উপকারিতার কথা শুনে প্লেট ভরে অতিরিক্ত পরিমাণে এটি খাওয়া শুরু করেন। তবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, লোভের বশে অতিরিক্ত জাম খেলে শরীরে কী কী মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা জেনে নেওয়া জরুরি:
লো প্রেসারের ঝুঁকি: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জামের ভূমিকা দারুণ হলেও, এটি প্রয়োজনের চেয়ে বেশি খেলে রক্তচাপ আচমকা অনেক কমে গিয়ে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশনের মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা: জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তবে অতিরিক্ত পরিমাণে জাম শরীরে গেলে পেট পরিষ্কার হওয়ার বদলে উল্টে কোষ্ঠকাঠিন্যের (Constipation) সমস্যা অনেক গুণ বাড়িয়ে দেয়।
সার্জারির আগে সাবধান: জাম রক্তে শর্করার মাত্রা দ্রুত হ্রাস করে। তাই কোনও রোগীর অস্ত্রোপচার বা সার্জারি হওয়ার কথা থাকলে, তার অন্তত ২ সপ্তাহ আগে থেকেই জাম খাওয়া পুরোপুরি বন্ধ রাখা উচিত, যাতে অপারেশনের সময় ব্লাড সুগার স্থিতিশীল থাকে।
ত্বক ও বাতের ব্যথা: অতিরিক্ত জাম খাওয়ার ফলে ত্বকে ব্রণের সমস্যা আচমকা বেড়ে যেতে পারে। এছাড়া বাতের ব্যথা বা রক্ত জমাট বাঁধা (Atherosclerosis) সংক্রান্ত জটিলতা থাকলে জাম এড়িয়ে চলাই মঙ্গল।