Twitter: ভোটে হারলে টুইটারের সিইও পদ ছাড়বেন ইলন মাস্ক!

টুইটার নিয়ে টালমাটাল সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নানা সময়ে আচমকা সিদ্ধান্ত নেন তিনি। এবার ভোটে হারার শর্তে হেরে গেলে টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম এ ধনকুবের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদেন বলা হয়, টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন কিনা, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টুইটারে একটি ভোটের আয়োজন করেন টেসলার মালিক মাস্ক।

মাস্ক বলেন, ফলাফল যাই হোক না কেন, মেনে নেবো। শেষ পর্যন্ত দেখা গেছে, ইলন মাস্কের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট বিপরীতে পড়েছে ৪২ শতাংশ।

ভোটে হেরে দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি সিরিয়াস ছিলেন বলে জানা গেছে। এতে ঝুঁকিতে পড়তো টুইটারের ভবিষ্যৎ।

নানা নাটকীয়তার পর গত অক্টোবর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনেন তিনি। দায়িত্ব নেয়ার পর থেকে সাবেক সিইওসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অনেক কর্মীকে বরখাস্ত করে বির্তকে জড়িয়ে পড়েন। টুইটারে আনেন ব্যাপক পরিবর্তন। সম্প্রতি কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে নতুন আলোচনার জন্ম দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *