অন্নপূর্ণা যোজনা! ২ জুনের মধ্যে ফর্ম না জমা দিলে জুন মাসের টাকা কি পাবেন? জেনে নিন বড় আপডেট

রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই প্রতিশ্রুতি মতো শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের মহিলারা প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাবেন ৩০০০ টাকা। প্রকল্প চালুর সাথেই অনলাইন ও অফলাইনে শুরু হয়েছে জোরকদমে ফর্ম বিতরণের কাজ। তবে প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়মাবলী ও সময়সীমা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জুন মাসে কারা পাবেন টাকা?
অনেকেরই প্রশ্ন, হাতে সময় খুব কম, তবুও জুন মাস থেকেই কি টাকা পাওয়া সম্ভব? নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা আগামী ২ জুনের মধ্যে ১২ পাতার বিস্তারিত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দেবেন, একমাত্র তারাই জুন মাসের কিস্তিতে ৩০০০ টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি তথ্য যাচাই প্রক্রিয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন, তাই ২ জুনের পর ফর্ম জমা দিলে জুন মাসের টাকা পাওয়া সম্ভব হবে না। ৩ জুন থেকেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া।

যারা ফর্ম পাননি বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের জন্য বার্তা:
যাদের হাতে এখনও ফর্ম পৌঁছায়নি, তাদের চিন্তার কারণ নেই। অনলাইন পোর্টালের পাশাপাশি বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা এবং ওয়ার্ড অফিস থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ করা যাচ্ছে। পাশাপাশি, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন, তাদেরও নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে হবে। তবে সরকার স্পষ্ট করেছে, আবেদনপত্র যাচাই করার প্রক্রিয়ায় থাকা অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা জুন মাসে তাদের প্রাপ্য ১৫০০ টাকা স্বাভাবিক নিয়মেই পাবেন।

জেনে রাখা জরুরি: * অন্নপূর্ণা যোজনার ফর্মটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে।

১২ পাতার এই ফর্মে পরিবারের সদস্য সংখ্যা, ব্যাঙ্ক ডিটেইলস এবং বার্ষিক আয়ের মতো প্রতিটি তথ্য নির্ভুলভাবে দিতে হবে।

অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে।