এক চার্জে ৪৮ ঘণ্টা গান চলবে ইয়ারবার্ডে, সাশ্রয়ী দামে প্রিমিয়াম ফিচার

স্মার্টফোনের বাজারে নতুন ‘রেনো ১৬’ সিরিজের পাশাপাশি অপ্পো (Oppo) নিয়ে এল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন— ‘অপ্পো এনকো এয়ার ৫এস’ (Oppo Enco Air 5S)। আধুনিক ডিজাইন, উন্নত সাউন্ড কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের কারণে এই নতুন ডিভাইসটি বাজারে এসেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।
কেন কিনবেন নতুন অপ্পো এনকো এয়ার ৫এস?
-
উন্নত সাউন্ড অভিজ্ঞতা: এতে রয়েছে ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার ইউনিট এবং সেমি-ইন-ইয়ার ডিজাইন। এছাড়া ‘স্পেশাল অডিও’ সুবিধা থাকায় ব্যবহারকারীরা চারপাশ থেকে শব্দ আসার মতো এক অনন্য অভিজ্ঞতা পাবেন।
-
নয়েজ ক্যানসেলেশন ও এআই সুবিধা: এতে রয়েছে উন্নত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) প্রযুক্তি। ব্যবহারকারীরা প্রয়োজনমতো ‘ডিপ’, ‘লাইট’ ও ‘ট্রান্সপারেন্সি’ মোডে এটি ব্যবহার করতে পারবেন। ফোনের কথোপকথন পরিষ্কার রাখার জন্য এতে তিনটি মাইক্রোফোন ও এআই-ভিত্তিক কল নয়েজ রিডাকশন সুবিধা যুক্ত করা হয়েছে।
-
কানেক্টিভিটি: দ্রুত সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৬.০ প্রযুক্তি। একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে এটি সংযুক্ত রাখা যাবে এবং ১০ মিটার দূরত্ব পর্যন্ত স্থিতিশীল সংযোগ বজায় রাখবে।
-
ব্যাটারি ও চার্জিং: সংস্থার দাবি, চার্জিং কেসসহ এটি ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। একবার পূর্ণ চার্জে ইয়ারবাডগুলো দিয়ে ৯ ঘণ্টা একটানা গান শোনা যাবে (ANC বন্ধ থাকলে)। টাইপ-সি পোর্টের মাধ্যমে ৯০ মিনিটে এটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
স্থায়িত্ব ও ডিজাইন: ধুলোবালি ও জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP55 রেটিং। দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা দিতে এটি টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) সার্টিফিকেশন পেয়েছে। ইয়ারফোনটি স্টার পার্পল, মুনলাইট হোয়াইট ও ডার্ক নাইট ব্ল্যাক—এই তিনটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে।