শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ দিলীপের, মানবতার অপমান

বিজেপির সার্র্বাভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবার শুভেন্দু অধিকারীকে ভিড় সামলানোর বিষয়ে প্রশ্ন তুললেন। তিনি আজ বৃহস্পতিবার বলেন ‘খালি পুলিশের উপর ভরসা করলে হয়না, নিজেদেরও ব্যবস্থা করতে হয়। ‘সেই সাথে তিনি বলেন ‘দেন -খয়রাতি বিষয়টি হলো আসলে অপমান। গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে।
প্রসঙ্গত, আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
স্থানীয় সূত্র জানিয়েছে, আসানসোলের রামকৃষ্ণনগরে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে একটি সেচ্ছাসেবী সংস্থা। সেখানে কম্বল নেয়ার সময় বিশৃঙ্খলা এবং হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছিল। হঠাৎ শীতবস্ত্র নেয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মোট ৫টি কাউন্টার থেকে শীতবস্ত্র দেওয়া শুরু হলে সেখানে আচমকা প্রচুর মানুষ ঢুকতে শুরু করে এবং হট্টগোল শুরু হয়। ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঐ সময় পদদলিত হয়ে নিহত হয় তিনজন ও বেশ কয়েকজন আহত হয়।
আসানসোলের পুলিশ জানিয়েছে, এই ধরনের অনুষ্ঠান হবে সেটা পুলিশকে জানানো হয়নি। গোটা বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এমন ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে কিনা সেটা পুলিশের খতিয়ে দেখা উচিত।