OMG! বিয়েতে তুমুল মারামারি, আসর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বর-কনে

বাড়িতে আনন্দঘন মুহূর্তে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তবে আচমকা আনন্দঘন মুহূর্ত রূপ নেয় তুমুল মারামারিতে। চলে হাতাহাতি, চড়, কিল ও ঘুষি। আর আসর থেকে দাঁড়িয়ে মারামারির দৃশ্য দেখেন বর-কনে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে আরকে রাজ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। তবে এ ঘটনাটি কোথাকার এবং কবে ঘটেছে, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, বর-কনের মধ্যে বিয়ের একটি রীতি পালন চলছে। উঁচু মঞ্চের মতো একটি জায়গায় তাদের দু’জনকেই প্রদীপের থালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক সে সময়েই ক্যামেরা নবদম্পতিকে ছেড়ে জুম করে নিচে খাবার জায়গায় জড়ো হওয়া অতিথিদের দিকে। সেখানে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অতিথিদের মধ্যে শুরু হয় মারামারি।
View this post on Instagram
যে যেমন খুশি তেমনি পাশের মানুষকে মারধর করছে। কেউ কেউ ঠেকাতে এলেন। মারধর আটকানোর চেষ্টাও করলেন। কিন্তু তাতে হলো না কোনো লাভ। বিশৃঙ্খলা দেখে একটা সময় আচার পালনের অনুষ্ঠান ছেড়ে পাত্রকে এগিয়ে যেতে দেখা যায়। কিন্তু কনেপক্ষের আত্মীয়রা তাকে বাধা দেন। দূরে দেখা যায়, নজরদারি চালানোর ড্রোন ক্যামেরা। ঘটনাটির সম্পূর্ণ রেকর্ডিং পাওয়ার জন্য তখন বিশৃঙ্খলার জায়গাটির ঠিক উপরেই ঘুরে বেড়াচ্ছিল ড্রোনটি।