TET: পরীক্ষা বানচাল করার চেষ্টা করা হচ্ছিল : ব্রাত্য বসু

আজ রবিবার দুপুর ১২ টা থেকে শুরু হয়েছে TET পরীক্ষা। পরীক্ষা শুরু হবার কিছুক্ষন পরেই আজকের পরীক্ষা নিয়ে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সাংবাদিকদের জানান পরীক্ষা বানচাল করার চেষ্টা করা হচ্ছিল। সেই সাথে তিনি আশ্বাস দিয়ে বলেন নির্বিঘ্নেই হচ্ছে পরীক্ষা।

সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রশ্নপত্র ঘুরছিলো। যা নিয়ে ইতিমধ্যে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সাথে মন্ত্রী আরও বলেন সকল পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া নজর। আজ তিনি সেসকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর পর আজ রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী দিতে চলেছে TET পরীক্ষা। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জমেছে ভিড়। পরীক্ষার্তীদের চাপে কোথাও কোথাও দ্দেখা গিয়েছে তীব্র যানজট। তবে এখনো পর্যন্ত ছিটে ফোটা কিছু ঘটনা ছাড়া পরীক্ষা সম্পর্কিত কোনো বড় কিছু খারাপ খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *