পেট্রোল পাম্পে গেলেই পাবেন এই ৬টি সুবিধা, লাগবে না ১ টাকাও! আপনিও কি এতদিন মিস করছিলেন?

ইরেও পেট্রোল পাম্প আপনাকে এমন কিছু আইনি সুবিধা দিতে বাধ্য, যা আমরা অনেকেই জানি না। এই পরিষেবাগুলির জন্য পাম্প কর্তৃপক্ষ আপনার থেকে এক পয়সাও দাবি করতে পারে না। জেনে নিন আপনার সেই ৬টি অধিকার সম্পর্কে:
১. বিনামূল্যে হাওয়া ভরানো (Free Air)
প্রতিটি পেট্রোল পাম্পে ইলেকট্রনিক এয়ার ফিলিং মেশিন থাকা বাধ্যতামূলক। আপনি তেল ভরুন বা না ভরুন, আপনার গাড়ির চাকায় বিনামূল্যে হাওয়া ভরার অধিকার আপনার আছে। এর জন্য কোনো কর্মী টাকা চাইলে আপনি প্রতিবাদ করতে পারেন।
২. শৌচাগার বা রেস্টরুম ব্যবহার
রাস্তায় চলতে গিয়ে হঠাৎ শৌচাগারের প্রয়োজন হলে পেট্রোল পাম্পই আপনার সেরা ভরসা। প্রতিটি পাম্পে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার থাকা আবশ্যিক। এই পরিষেবা ব্যবহারের জন্য কেউ কোনো ফি দাবি করতে পারে না।
৩. বিশুদ্ধ পানীয় জল
তৃষ্ণা মেটাতে পেট্রোল পাম্পের RO সিস্টেম বা ওয়াটার কুলার থেকে বিনামূল্যে পানীয় জল পেতে পারেন যে কেউ। এটি জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
৪. ইমার্জেন্সি ফোন কল
মাঝরাস্তায় আপনার মোবাইল কাজ করছে না বা চার্জ শেষ? বড় কোনো বিপদে পড়লে আপনি নিকটস্থ পেট্রোল পাম্পে গিয়ে বিনামূল্যে একটি জরুরি ফোন কল করতে পারেন। পাম্পের মালিক বা কর্মী এই সুবিধা দিতে অস্বীকার করতে পারেন না।
৫. ফার্স্ট এইড কিট (প্রাথমিক চিকিৎসা)
রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা ঘটলে বা হঠাৎ চোট লাগলে পেট্রোল পাম্প থেকে বিনামূল্যে ব্যান্ডেজ বা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সামগ্রী পেতে পারেন। প্রতিটি পাম্পে আপডেট বা ‘ভ্যালিড’ ফার্স্ট এইড কিট রাখা আইনি বাধ্যবাধকতা।
৬. অগ্নি নির্বাপণ ব্যবস্থা (Fire Safety)
সুরক্ষার খাতিরে প্রতিটি পাম্পে বালতি ভর্তি বালি এবং অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখা বাধ্যতামূলক। আগুন লাগলে বা জরুরি পরিস্থিতিতে এই সরঞ্জামগুলি ব্যবহারের সুযোগ পেতে পারেন সাধারণ মানুষও।
অভিযোগ জানাবেন কোথায়?
যদি কোনো পেট্রোল পাম্প এই পরিষেবাগুলি দিতে অস্বীকার করে বা এর বিনিময়ে টাকা চায়, তবে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন।
-
অনলাইন পোর্টাল:
pgportal.gov.in-এ গিয়ে অভিযোগ করুন। -
সংশ্লিষ্ট তেল কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করেও অভিযোগ জানানো যায়।