পদ্মভূষণ পেলেন সুন্দর পিচাই, পরিবারের উপস্থিতিতে দেওয়া হলো সন্মান

গুগল ও আয়াল্ফাবেটের সিইও সুন্দর পিচাই শুক্রবার ভারতের তৃতীয় সর্বচ্চ অসামরিক সন্মাননা পদ্মভূষণ। গতকাল সান ফ্রান্সিস্কোতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পিছাইকে এই সম্মাননা তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরঞ্জিৎ সিং সান্ধু।

ভারত সরকারের কাছে থেকে এই সন্মান পেয়ে খড়্গপুর আইআইটির প্রাক্তনী সুন্দর পিচাই টার ব্লগে জানিয়েছেন ‘যে দেশ আমায় তৈরী করেছে, টার কাছে এই সন্মান পাওয়া এক বিরাট ব্যাপার। ভারত আমার জীবনের একটা অংশ।’

প্রসঙ্গত, পৃথিবী বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, আর সেই সার্চ ইঞ্জিন কোম্পানির সিইও সুন্দর পিচাই দায়িত্ব নেওয়ার পরেই নতুন নতুন জিনিস নিয়ে করেছেন পরীক্ষা নিরীক্ষা , তার লঞ্চ করা বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস বেশ সফল হয়েছে ইন্টারনেট জগতে।