বিশ্বের স্বস্তি! খুলল হরমুজ প্রভারতের জন্য বাম্পার জ্যাকপট! খুলল হরমুজ প্রণালী, সস্তা হচ্ছে তেল; সোমবার কি তবে ‘রকেট’ হবে শেয়ার বাজার?ণালী: ট্রাম্পের বড় ঘোষণা, ইরানের ওপর কি তবে মার্কিন নৌসেনার ‘দাদাগিরি’ চলবে?

গত দেড় মাস ধরে চলা বিশ্বব্যাপী উৎকণ্ঠার অবসান ঘটল। ২৮ ফেব্রুয়ারি থেকে চলা ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে যে অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটার সংকেত মিলল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা করেছেন। এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। এই একটি সিদ্ধান্তে ভারতের অর্থনীতিতে বইছে খুশির হাওয়া।

ভারতের জন্য যে ৩টি বড় প্রাপ্তি:

১. সস্তা হচ্ছে অপরিশোধিত তেল: ভারত তার মোট তেলের চাহিদার ৮৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করে। সৌদি আরব, কুয়েত ও আমিরশাহি থেকে তেল আসার প্রধান পথই হলো হরমুজ। শুক্রবার রাতে খবরটি আসার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ ডলারে নেমে এসেছে। তেলের দাম ফের ফেব্রুয়ারির সর্বনিম্ন স্তরে ফেরায় ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা উজ্জ্বল হলো, যা সরাসরি কমাবে মূল্যস্ফীতির চাপ।

২. শেয়ার বাজারে ‘রকেট’ গতির সংকেত: বাজার বন্ধ হওয়ার পর এই খবর এলেও এর প্রভাব পড়েছে ‘গিফট নিফটি’-তে। রাতেই গিফট নিফটি ৪০০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ লাফিয়ে উঠেছে। এর ফলে সোমবার যখন ভারতীয় শেয়ার বাজার খুলবে, তখন সেনসেক্স ও নিফটি এক অভাবনীয় উচ্চতায় পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তেল বিপণন সংস্থা (IOC, BPCL), রঙ এবং টায়ার শিল্পের শেয়ারে বড়সড় উত্থান প্রত্যাশিত।

৩. সোনা ও রুপোর দামে প্রবল তেজিভাব: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। এর ফলে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ভারতীয় বাজারেও সোনা ও রুপোর দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। এমসিএক্স-এ রুপার দাম ৫ শতাংশ বেড়ে প্রতি কেজি ২.৬১ লক্ষ টাকায় পৌঁছেছে। সোনার দামও ১.৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১.৫৫ লক্ষ টাকা

অর্থনীতির বিশেষজ্ঞরা কী বলছেন? হরমুজ প্রণালী বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের ধমনী। এটি খুলে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা (Supply Chain) স্বাভাবিক হবে। ভারতের চলতি হিসাবের ঘাটতি (CAD) কমবে এবং বিদেশি বিনিয়োগকারীদের (FII) পুনরায় ভারতের বাজারে ফেরার পথ প্রশস্ত হবে।

Samrat Das
  • Samrat Das