অষ্টম বেতন কমিশন: ২০ মাসের বকেয়া লটারি! ৩ থেকে ১৫ লাখ টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক বিশাল খুশির খবর সামনে আসছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে বড়সড় তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, নিয়ম মেনে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মীদের হাতে এককালীন ৩.৬ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত আসতে পারে। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
২০ মাসের বকেয়া বা এরিয়ারের অংক অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু সরকারি প্রক্রিয়ার জটিলতায় যদি এটি বাস্তবায়নে ২০ মাস দেরি হয়, তবে নিয়মানুযায়ী কর্মীরা ওই পুরো সময়ের টাকা ‘এরিয়ার’ বা বকেয়া হিসেবে পাবেন। অর্থাৎ, যখনই এই কমিশন ঘোষণা হোক না কেন, বকেয়া টাকার পরিমাণ হবে আকাশছোঁয়া। মূল বেতনের (Basic Pay) ওপর ভিত্তি করে এই বকেয়া ৩.৬ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টর ও বেতন বৃদ্ধির হিসেব বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি হলো ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। সপ্তম বেতন কমিশনে এটি ছিল ২.৫৭। তবে অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে কর্মচারী ইউনিয়নগুলি ৩.০ থেকে ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানাচ্ছে। যদি ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়, তবে বেতন কাঠামোয় আমূল পরিবর্তন আসবে:
-
লেভেল ১: বর্তমান মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৩৬,০০০ – ৪৬,২৬০ টাকা।
-
লেভেল ৬: ৩৫,৪০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৭০,৮০০ – ৯০,৯৭৮ টাকা।
-
লেভেল ৮: ৪৭,৬০০ টাকা থেকে বেড়ে ১,২০,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।
কারা বেশি লাভবান হবেন? বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি এই কমিশনের রূপরেখা নিয়ে কাজ করছে। মূলত লেভেল ১ থেকে লেভেল ৫-এর মধ্যম ও নিম্ন আয়ের কর্মীরা এই নতুন কাঠামোয় সবচেয়ে বেশি লাভবান হবেন। মাসিক বেতনে ১৮,০০০ থেকে ৭৪,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
আশা করা হচ্ছে, ২০২৭ সালের শুরুর দিকে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। যেহেতু এটি ২০২৬ থেকে কার্যকর ধরা হবে, তাই কর্মীরা প্রায় ১৮ থেকে ২৪ মাসের বকেয়া টাকা এককালীন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।