“চাকরি বদলালে আর টেনশন নেই!”-জেনেনিন EPFO 3.0-তে বদলে গেল কী কী নিয়ম?

কোটি কোটি চাকরিজীবীর জন্য এল স্বস্তির খবর। প্রভিডেন্ট ফান্ড বা PF সংক্রান্ত পরিষেবা পেতে আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। EPFO 3.0-এর হাত ধরে ডিজিটাল পরিষেবায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। পেনশন থেকে শুরু করে ক্লেম সেটেলমেন্ট—সবই এখন হবে সুপারফাস্ট গতিতে।
৩ দিনেই পকেটে আসবে টাকা!
আগে যেখানে পিএফ-এর টাকা তুলতে বা ক্লেম নিষ্পত্তি করতে গড়ে ২০ দিন সময় লাগত, এখন সেই সময়সীমা কমে দাঁড়িয়েছে ৩ দিনেরও নিচে। এক নজরে দেখে নিন কী কী বড় বদল এল:
-
অটো মোড ডিসপোজাল: বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্লেমের বড় অংশই ‘অটো মোডে’ অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মিটিয়ে দেওয়া হচ্ছে।
-
রেকর্ড নিষ্পত্তি: ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩.৫ কোটির বেশি ক্লেম অটো সিস্টেমে নিষ্পত্তি করা হয়েছে, যার মোট অঙ্ক প্রায় ৫১,০০০ কোটি টাকা।
-
ম্যানুয়াল ঝামেলা শেষ: বর্তমানে ৭০ শতাংশেরও বেশি ক্লেম কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি সেটেল হয়ে যাচ্ছে।
CPPS: পেনশনভোগীদের জন্য সুখবর
পেনশন ব্যবস্থাতেও এসেছে বড় স্বচ্ছতা। ১ জানুয়ারি ২০২৫ থেকে দেশজুড়ে চালু হয়েছে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS)। এর ফলে দেশের ৭০ লক্ষেরও বেশি পেনশনভোগী প্রতি মাসে কোনো রকম জটিলতা ছাড়াই সঠিক সময়ে পেনশন পাচ্ছেন।
চাকরি বদলালে অটো-ট্রান্সফার
আগে চাকরি বদলালে পুরনো কোম্পানির পিএফ টাকা নতুন অ্যাকাউন্টে নিয়ে আসা ছিল এক পাহাড়প্রমাণ ঝামেলার কাজ। কিন্তু EPFO 3.0 আসার পর সেই সমস্যা মিটেছে।
-
আপনার KYC সম্পূর্ণ থাকলে এখন আর পুরনো বা নতুন নিয়োগকর্তার (Employer) অনুমোদনের প্রয়োজন পড়বে না।
-
এখনও পর্যন্ত ৭০ লক্ষের বেশি ট্রান্সফার সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে।
ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ
বিশেষজ্ঞদের মতে, EPFO-র এই ডিজিটাল ট্রান্সফর্মেশন উদ্যোগের মূল লক্ষ্য হলো কাগজপত্রের ঝামেলা কমানো এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করা। এক প্ল্যাটফর্মেই সব পরিষেবা পাওয়ার সুবিধা তৈরি হওয়ায় জরুরি সময়ে কর্মীরা দ্রুত নিজেদের জমানো টাকা হাতে পাচ্ছেন।