ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে CBSE, মাসে ১০০০ টাকা পেতে কীভাবে করবেন আবেদন?

মেয়েদের উচ্চশিক্ষায় আর্থিক বাধা কাটাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE)। যে সমস্ত ছাত্রীরা বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান, তাদের জন্য শুরু হয়েছে ‘সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ ২০২৬’-এর আবেদন প্রক্রিয়া। নতুন আবেদনের পাশাপাশি যারা পুরনো বৃত্তি নবীকরণ (Renewal) করতে চান, তাদের জন্যও পোর্টাল খুলে দেওয়া হয়েছে।
স্কলারশিপের মূল সুবিধা:
নির্বাচিত ছাত্রীরা প্রতি মাসে ১,০০০ টাকা হারে আর্থিক অনুদান পাবে। এই টাকা সরাসরি ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পূর্ণ করার লক্ষ্যেই এই সহায়তা।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
এই বৃত্তির সুবিধা পেতে হলে ছাত্রীকে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:
-
নম্বর: দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে।
-
স্কুল: ছাত্রীটিকে অবশ্যই CBSE অনুমোদিত কোনো স্কুলে একাদশ শ্রেণিতে পাঠরত হতে হবে।
-
টিউশন ফি: দশম শ্রেণিতে টিউশন ফি মাসে ২,৫০০ টাকার বেশি হওয়া চলবে না। একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে এই সীমা মাসে ৩,০০০ টাকা। (NRI ছাত্রীদের জন্য সীমা ৬,০০০ টাকা)।
-
পারিবারিক আয়: পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
নবীকরণের (Renewal) নিয়ম:
গত বছর যারা এই বৃত্তি পেয়েছে, তারা দ্বাদশ শ্রেণির জন্য রিনিউয়াল করতে পারবে। শর্ত হলো, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৭০% নম্বর থাকতে হবে।
প্রয়োজনীয় নথি:
১. স্ট্যাম্প পেপারে অভিভাবকদের নোটারাইজড আয়ের ঘোষণাপত্র। ২. স্কুলের অধ্যক্ষের সই ও স্ট্যাম্প করা প্রথম ত্রৈমাসিক ফি-এর রসিদ। ৩. একমাত্র কন্যাসন্তান হওয়ার হলফনামা।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহী ছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন:
-
প্রথমে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ যান।
-
সেখানে ‘Scholarship’ বিভাগে গিয়ে ‘Single Girl Child Scholarship 2026’ লিঙ্কে ক্লিক করুন।
-
প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে ফর্ম জমা দিন।
-
আবেদনপত্রটি প্রিন্ট আউট নিয়ে স্কুল থেকে যাচাই (Verification) করিয়ে নিন।