“প্রতিবেশী বউদির অন্তর্বাস চুরি?”-গ্রেফতার যুবক, বুকে ট্যাটুতেও লেখা মহিলার নাম

প্রেমের টানে মানুষ কত কী-ই না করে! কিন্তু মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক যুবকের ‘একতরফা প্রেম’ যে চরম বিকৃতির পর্যায়ে পৌঁছে যাবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। প্রতিবেশীর বাড়ির দড়ি থেকে বারংবার মহিলার অন্তর্বাস চুরির অভিযোগে অঙ্কিত মালব্য (২৫) নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

রহস্যময় অন্তর্ধান ও সিসিটিভি ফুটেজ ঘটনাটি ঘটেছে উজ্জয়িনীর চিমনগঞ্জ থানা এলাকায়। গত কয়েকদিন ধরেই এক আবাসিক এলাকার একটি নির্দিষ্ট বাড়ির দড়ি থেকে মহিলাদের অন্তর্বাস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। প্রথমে সাধারণ বিষয় মনে করলেও, বারবার একই ঘটনা ঘটায় সন্দেহ দানা বাঁধে পরিবারের সদস্যদের মনে। এরপরই তড়িঘড়ি বসানো হয় সিসিটিভি ক্যামেরা।

ফুটেজ চেক করতেই সামনে আসে আসল সত্য। দেখা যায়, গভীর রাতে এক যুবক অত্যন্ত সন্তর্পণে বাড়ির সামনে এসে দড়ি থেকে অন্তর্বাস খুলে নিয়ে চম্পট দিচ্ছে। ওই ফুটেজ পুলিশের হাতে তুলে দিতেই তদন্তে নেমে প্রতিবেশী অঙ্কিতকে পাকড়াও করে পুলিশ।

বুকে ট্যাটু ও ‘অদ্ভুত’ আসক্তি জেরার মুখে নিজের অপরাধ কবুল করেছে অভিযুক্ত অঙ্কিত। সে পুলিশকে জানায়, ওই বিবাহিত মহিলার প্রতি তার প্রবল আসক্তি তৈরি হয়েছিল। সেই একতরফা প্রেমের ‘ঘোরে’ থাকাকালীনই সে বারবার এই কাণ্ড ঘটাত। এমনকি পুলিশ অবাক হয়ে লক্ষ্য করে, ওই মহিলার নামের একটি বিশাল ট্যাটু নিজের বুকে করিয়েছে অভিযুক্ত যুবক।

এলাকায় চাঞ্চল্য এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকায় তীব্র উত্তেজনা ও বিস্ময় ছড়িয়েছে। আপাতত অঙ্কিতকে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে স্থানীয়দের দ্রুত থানায় খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।