ব্রিলিয়ান্ট ব্রিগেড! বাঙালির ‘অস্মিতা’ ও হিন্দুত্বের মেলবন্ধনে সাজছে মোদীর মেগা সভার মঞ্চ

লোকসভা নির্বাচনের আগে বঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে কাল ব্রিগেডে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমাবেশের মূল আকর্ষণ হলো ৮০ ফুট চওড়া বিশাল মঞ্চ, যা তৈরি করা হয়েছে ঐতিহাসিক দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। বিজেপির দাবি, এর মাধ্যমে বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে সম্মান জানানো হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে একে ‘মানুষকে ভুল বোঝানোর চেষ্টা’ বলে কটাক্ষ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচী:

  • দুপুর ১:২০: কলকাতা বিমানবন্দরে অবতরণ।

  • দুপুর ১:৪৫: রেস কোর্সের হেলিপ্যাডে পৌঁছনো।

  • দুপুর ২:৪০: ব্রিগেডের ‘পরিবর্তন সংকল্প সভা’র মঞ্চে আগমন ও ভাষণ।