“৫০ টি ভাষায় কথা বলবে ক্রোম!”-ভারতে শুরু হয়ে গেলো Gemini-র ধামাকা!

টেক ডেস্ক: ব্রাউজিংয়ের সংজ্ঞা বদলে দিতে নতুন জেমিনি-চালিত ফিচারের ডালি সাজিয়ে ভারতে হাজির গুগল ক্রোম। এতদিন এই সুবিধাগুলো কেবল আমেরিকার জন্য সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে ভারত, কানাডা এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও সরাসরি ক্রোমে জেমিনির এআই (AI) ক্ষমতা ব্যবহার করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন? ক্রোম ব্রাউজারের ওপরের ডান দিকে এখন থেকে একটি নতুন ‘স্পার্কল আইকন’ (Sparkle Icon) দেখতে পাবেন। এতে ক্লিক করলেই খুলে যাবে একটি সাইডবার ইন্টারফেস। অন্য কোনো ট্যাব বা ওয়েবসাইট না খুলেই আপনি এখান থেকে সরাসরি জেমিনির সঙ্গে চ্যাট করতে পারবেন।
ক্রোমে জেমিনি-র ৫টি সেরা ম্যাজিক:
১. ন্যানো বানানা ইমেজ জেনারেশন: কোনো আলাদা সফটওয়্যার ছাড়াই ব্রাউজারের ভেতরে টেক্সট লিখে ছবি তৈরি করা যাবে। ছবি তৈরির জন্য এটি গুগলের লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে। ২. ৫৩টি নতুন ভাষার সমর্থন: জেমিনি এখন হিন্দি, গুজরাটি, ফ্রেঞ্চ এবং স্প্যানিশসহ ৫০টিরও বেশি নতুন ভাষায় সাবলীল। ফলে নিজের মাতৃভাষাতেই এআই-এর সাহায্য নেওয়া যাবে। ৩. অল-ইন-ওয়ান ইন্টিগ্রেশন: জিমেইল, গুগল ম্যাপস, ক্যালেন্ডার এবং ইউটিউবের মতো অ্যাপগুলো এখন জেমিনি সাইডবারের সাথেই যুক্ত। মেইল ড্রাফট করা থেকে শুরু করে ইউটিউব ভিডিওর সামারি দেখা—সব হবে এক জায়গায়। ৪. সাইডবার চ্যাটবট: ব্রাউজিং করার সময় বারবার ট্যাব পাল্টানোর ঝামেলা নেই। সাইডবার থেকেই জেমিনিকে প্রশ্ন করে দ্রুত উত্তর পাওয়া যাবে। ৫. সার্বজনীন প্রাপ্যতা: ২০২৬ সালের মধ্যেই বিশ্বের আরও অনেক দেশে এবং আরও একাধিক ভাষায় এই ফিচার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে গুগল।