ইঞ্জিনিয়ার থেকে প্রধানমন্ত্রী হওয়ার পথে! কত কোটি টাকার মালিক নেপালের তরুণ তুর্কি বলেন শাহ?

নেপালের রাজনীতিতে বইছে এক অভূতপূর্ব পরিবর্তনের হাওয়া। কাঠমান্ডুর প্রাক্তন মেয়র এবং জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ, যিনি ‘বলেন শাহ’ নামেই নেপালের যুবসমাজের কাছে আইকন, এখন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে। ৫ মার্চের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, তাঁর দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (RSP) এককভাবে সংখ্যাগরিষ্ঠতার পথে। এমনকি ঝাপা-৫ আসনে বর্ষীয়ান নেতা কেপি শর্মা ওলি-র বিরুদ্ধে লড়েও বলেন শাহ বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
পেশাদার জীবন ও সম্পত্তির পরিমাণ: বলেন শাহ শুধুমাত্র একজন রাজনীতিক নন, তিনি একাধারে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সঙ্গীতশিল্পী। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বলেন শাহ কর্নাটকের বিশ্বরায়্য টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে এমটেক করেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ মিলিয়ন নেপালি টাকা (৫-৬ কোটি নেপালি টাকা)। তাঁর মাসিক আয় ৩ লক্ষ নেপালি টাকারও বেশি।
আয়ের উৎস:
-
ইঞ্জিনিয়ারিং ব্যবসা: তিনি ‘বলেন কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড’-এর ম্যানেজিং ডিরেক্টর। নির্মাণ ও পরামর্শ পরিষেবা থেকে তাঁর আয়ের একটি বড় অংশ আসে।
-
সঙ্গীত ও বিনোদন: নেপালের র্যাপ দুনিয়ার বেতাজ বাদশা তিনি। বিভিন্ন টিভি শো, কনসার্ট এবং মিউজিক ভিডিও থেকে তাঁর উল্লেখযোগ্য আয় হয়।
-
সোশ্যাল মিডিয়া: ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার থাকায় সেখান থেকেও তিনি মোটা টাকা আয় করেন।
মেয়র থাকাকালীন তাঁর স্বচ্ছ শাসনব্যবস্থা এবং জেন-জি প্রজন্মের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে সারা বিশ্বে পরিচিতি দিয়েছে। ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ নেতার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। সম্প্রতি নির্বাচনী প্রচারের সময় তাঁর ৪০ মিলিয়ন নেপালি টাকা মূল্যের দামী গাড়ি নিয়ে বিতর্ক তৈরি হলেও, তরুণ প্রজন্ম তাঁর ‘অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট’ ইমেজের উপরেই আস্থা রাখছে। এখন শুধু সময়ের অপেক্ষা, নেপালের মসনদে প্রথমবার কোনো র্যাপার তথা ইঞ্জিনিয়ার বসতে চলেছেন কি না, তা আজ রাতের মধ্যেই স্পষ্ট হবে।