বাজার যাওয়া হবে বন্ধ! বাড়ির টবেই ফলান টমেটো-শসা-ধনেপাতা; জেনে নিন সহজ টিপস

বাগান করার শখ থাকলে মার্চ মাস আপনার জন্য সুবর্ণ সুযোগ। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় গাছের বৃদ্ধি হয় সবচেয়ে দ্রুত। খুব কম পরিশ্রমে নিজের বাড়ির ছাদ বা বারান্দায় কীভাবে একটি ছোট ‘কিচেন গার্ডেন’ তৈরি করবেন? দেখে নিন এই মাসে কোন ৫টি গাছ দেবে সেরা ফল:

  • ধনে পাতা: বাজারের ধনে পাতায় অনেক সময় রাসায়নিক থাকে। তাই টবে মাটি ভরে ধনে বীজ হালকা পিষে ছড়িয়ে দিন। ২০-২৫ দিনের মধ্যেই আপনার রান্নাঘরের কাজে লাগবে টাটকা ধনে পাতা।

  • টমেটো: একটি ট্রে-তে বীজ বুনে চারা তৈরি করুন, তারপর টবে সরিয়ে দিন। দৈনিক ৫-৬ ঘণ্টা রোদ পেলে ৩০-৪০ দিনের মধ্যেই ডাসা লাল টমেটোতে ভরে উঠবে গাছ।

  • পালং শাক: পুষ্টিতে ঠাসা পালং শাক মাত্র তিন-চার সপ্তাহেই খাওয়ার উপযুক্ত হয়ে যায়। হালকা রোদ আর নিয়মিত জল দিলেই কেল্লাফতে।

  • গাঁদা ফুল: সবজির পাশাপাশি বাগানের শোভা বাড়াতে গাঁদা সেরা। ১ মাসের মধ্যে ফুলে ফুলে ভরে উঠবে আপনার উঠোন।

  • শসা: গরমের দিনে শসা শরীরের জন্য দারুণ। বড় টবে বীজ পুঁতে লতানো গাছটিকে লাঠির সাপোর্ট দিন। ৩৫-৪০ দিনের মধ্যেই মিলবে অর্গ্যানিক শসা।