বাজারে এল সস্তার রাজা ‘নিসান গ্রাভাইট’! ৬ লাখের নিচে ফ্যামিলি কার, ফিচার শুনলে মারুতি-টাটার চিন্তা বাড়বে

মধ্যবিত্ত ভারতীয় পরিবারের জন্য বড় সুখবর নিয়ে এল নিসান মোটর ইন্ডিয়া (Nissan Motor India)। সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে বাজারে পা রাখল তাদের নতুন সেভেন সিটার কার ‘নিসান গ্রাভাইট’ (Nissan Gravite)। সাব-৪ মিটার ক্যাটেগরির এই আকর্ষণীয় এমপিভি (MPV)-টির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৫.৬৫ লক্ষ টাকা থেকে। যারা কম বাজেটের মধ্যে স্টাইলিশ অথচ শক্তিশালী সাত আসনের গাড়ি খুঁজছিলেন, তাঁদের জন্য নিসানের এই নতুন অফার গেম-চেঞ্জার হতে চলেছে।

ডিজাইন ও লুক: নিসান গ্রাভাইট-এর ডিজাইনে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। গাড়ির সামনে নিসানের সিগনেচার ‘V-motion’ গ্রিল এবং তীক্ষ্ণ এলইডি হেডলাইটের সাথে ডিআরএল (DRL) একে প্রিমিয়াম লুক দিয়েছে। বনেটের ওপর বোল্ড হরফে লেখা ‘Gravite’ নাম এবং নতুন ১৫ ইঞ্চির অ্যালয় হুইল গাড়িটিকে স্পোর্টি করে তুলেছে। এটি মোট পাঁচটি রঙে পাওয়া যাচ্ছে— ফরেস্ট গ্রিন, অনিক্স ব্ল্যাক, ব্লেড সিলভার, মেটালিক গ্রে এবং স্টর্ম হোয়াইট।

ফিচার ও ইন্টেরিয়র: গাড়ির ভেতরে রয়েছে চমৎকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম। প্রযুক্তিগত দিক থেকে এতে দেওয়া হয়েছে ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সাতজন যাত্রী যাতে খোলামেলাভাবে বসতে পারেন, সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এর কেবিন। সাথে রয়েছে নতুন স্টিয়ারিং হুইল ও আধুনিক কন্ট্রোল সিস্টেম।

ইঞ্জিন ও পারফরম্যান্স: নিসান গ্রাভাইটে রয়েছে ১.০ লিটারের ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ৭১ হর্সপাওয়ার এবং ৯৬ Nm টর্ক জেনারেট করে। ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি (AMT) গিয়ারবক্স— দুই অপশনেই গাড়িটি কেনা যাবে।

মাইলেজ ও সঞ্চয়: সবচেয়ে চমকপ্রদ হলো এর মাইলেজ। কোম্পানির দাবি অনুযায়ী, ম্যানুয়াল মডেলে প্রতি লিটারে ১৯.৩ কিমি এবং এএমটি মডেলে ১৯.৬ কিমি মাইলেজ পাওয়া যাবে। জ্বালানির আকাশছোঁয়া দামের বাজারে এই মাইলেজ গ্রাহকদের অনেকটা সাশ্রয় দেবে। খবর রয়েছে, খুব শীঘ্রই এই গাড়ির সিএনজি (CNG) ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে। ইতিমাজধ্যেই ভারতের বিভিন্ন ডিলারশিপে এই গাড়ির ডেলিভারি শুরু হয়ে গিয়েছে।