LOC-পেরিয়ে ঢুকল পাকিস্তানি ড্রোন, দেখামাত্রই ভারতীয় সেনার গুলি, তারপর যা হল..?

একদিকে আফগান সীমান্তে চরম দুর্দশা, অন্যদিকে ভারতীয় সীমান্তে ফের উস্কানি শুরু করল পাকিস্তান। রবিবার ভোরে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অব কন্ট্রোল (LoC) পেরিয়ে একটি পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তবে দিগওয়ার এলাকায় অতন্দ্র প্রহরায় থাকা ভারতীয় সেনার তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় পাক ড্রোনটি।

ভোরবেলার সেই রুদ্ধশ্বাস মুহূর্ত

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ পাকিস্তানি ড্রোনটি সীমানা লঙ্ঘন করে ভারতের আকাশে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে সেটি নজরে আসে ভারতীয় জওয়ানদের। দেরি না করে ড্রোনটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় সেনা। জওয়ানদের পালটা আক্রমণের মুখে পড়ে ড্রোনটি দ্রুত দিক পরিবর্তন করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) দিকে ফিরে যায়।

তিন দিনে দ্বিতীয়বার হানা

উদ্বেগের বিষয় হলো, গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি একটি পাকিস্তানি ড্রোন ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ড্রোন ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে অস্ত্রশস্ত্র ও মাদক পাচারের বড়সড় ছক কষছে। বারেবারে একই এলাকায় ড্রোনের উপস্থিতি ভারতের নিরাপত্তা ব্যবস্থার ‘অঙ্ক’ বুঝে নেওয়ার কৌশল হতে পারে বলেও মনে করা হচ্ছে।

পুঞ্চ সেক্টরে ব্যাপক তল্লাশি

গুলির লড়াই বা ড্রোন ফিরে যাওয়ার পরই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা। ড্রোনটি ফিরে যাওয়ার আগে কোনো অস্ত্র বা বিস্ফোরক ড্রপ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পুঞ্চ সেক্টর এবং সীমান্ত জুড়ে নিরাপত্তা বলয় আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

আফগান যুদ্ধে ব্যতিব্যস্ত পাকিস্তান

কূটনৈতিক মহলের নজর কেড়েছে পাকিস্তানের দ্বিচারিতা। বর্তমানে ডুরান্ড লাইনে আফগানিস্তানের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে পাক সেনা। প্রতিদিন আফগান বাহিনীর হাতে পাকিস্তানের সেনা নিহতের খবর আসছে। অথচ নিজেদের দেশের নিরাপত্তা সংকটের মধ্যেও ভারতের দিকে ড্রোনের মাধ্যমে নজরদারি বা নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।

ভারতীয় সেনা ও সিকিউরিটি ফোর্স বর্তমানে সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে। এলওসি-তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে ড্রোন বিধ্বংসী প্রযুক্তির ব্যবহার ও নজরদারি জোরদার করা হয়েছে।