দোলে মেট্রোয় বড় কোপ! ২৭২টির বদলে চলবে মাত্র ৬০টি ট্রেন, জেনে নিন আপনার রুটের প্রথম মেট্রোর সময়

আগামী ৩ মার্চ দোলযাত্রা উপলক্ষে কলকাতা মেট্রোর পরিষেবায় বড়সড় কাটছাঁট করা হয়েছে। অন্যান্য সাধারণ দিনের তুলনায় দোলের দিন মেট্রো সংখ্যা অনেকটাই কম থাকবে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উৎসবের সকালে ভিড় কম থাকায় পরিষেবা সীমিত রাখা হচ্ছে এবং দিনের প্রথম মেট্রো চালু হবে দুপুর আড়াইটের পর থেকে।
একনজরে প্রধান রুটগুলোর সময়সূচি:
-
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম): ২৭২টির পরিবর্তে মাত্র ৬০টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া থেকে দিনের প্রথম মেট্রো মিলবে বেলা ২:৩০ মিনিটে।
-
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ): ২২৮টির বদলে মাত্র ৪৫টি পরিষেবা থাকবে। প্রথম মেট্রো পাওয়া যাবে বিকেল ৩টেয়।
-
ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর): ১২০টির পরিবর্তে ৪৪টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন দুপুর ২:৩৮ মিনিটে।
-
পার্পেল লাইন (জোকা-মাঝেরহাট): ৮৪টির বদলে ৩৮টি মেট্রো চলবে। জোকা থেকে প্রথম ট্রেন দুপুর ২:৪০ মিনিটে।
-
অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা): ৬২টির বদলে ২৮টি পরিষেবা থাকবে। প্রথম মেট্রো দুপুর ২:৩০ মিনিটে।
উল্লেখ্য, দিনের শেষ মেট্রোগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকলেও রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত কিছু আংশিক পরিষেবা বন্ধ থাকতে পারে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, যাতায়াতের আগে এই নতুন সময়সূচি দেখে নিতে।