১ মার্চ থেকে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম! আপনার ফোনে এই কাজটি করা আছে তো?

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার ছাড়া বর্তমান ডিজিটাল যুগে জীবন অচল। কিন্তু আগামী ১ মার্চ থেকে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ব্যবহারের ক্ষেত্রে বড়সড় বিপদে পড়তে পারেন বহু গ্রাহক। কেন্দ্রীয় সরকারের টেলিকম বিভাগ (DoT) ‘সিম বাইন্ডিং’ নিয়ে অত্যন্ত কড়াকড়ি শুরু করেছে। সরকারের নির্দেশ অনুযায়ী, ১ মার্চের মধ্যে প্রতিটি মেসেজিং অ্যাকাউন্টের সঙ্গে একটি সক্রিয় বা অ্যাক্টিভ সিম কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিমটি ইনঅ্যাক্টিভ থাকে, তবে ১ তারিখ থেকে সেই অ্যাপ আর কাজ করবে না।
কেন এই কড়া পদক্ষেপ? মূলত অনলাইন জালিয়াতি ও স্প্যাম কল রুখতেই এই সিদ্ধান্ত। দেখা যায়, অনেক ক্ষেত্রেই ফোনে সিম কার্ড ছাড়াই শুধুমাত্র ওয়াই-ফাই ব্যবহার করে অ্যাকাউন্ট চালানো হয়, যা অপরাধীদের ট্র্যাকিং করা কঠিন করে তোলে। নতুন নিয়মে, যে ডিভাইসে সিম নেই অথচ হোয়াটসঅ্যাপ চলছে, সেই অ্যাকাউন্টগুলো খারিজ করে দেওয়া হবে। তবে ল্যাপটপ বা কম্পিউটারে যারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে ব্যবহার করেন, তাদের পরিষেবা এখনই বন্ধ না হলেও যাতায়াতে অনেক বিধিনিষেধ চলে আসবে। যারা একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও নজরদারি বাড়বে। তাই অ্যাকাউন্ট সচল রাখতে দ্রুত আপনার সক্রিয় সিমটির সঙ্গে অ্যাপের লিঙ্ক নিশ্চিত করুন।