Indore Horror: প্রেমিকাকে খুনের পর মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম! পুলিশের সামনেও ঠান্ডা হাসি এমবিএ ছাত্রের

ইনদওরের এমবিএ ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডে ধৃত পীযূষ ধমনোটিয়ার আচরণ দেখে খোদ দুঁদে পুলিশ কর্তাদেরও রক্ত হিম হওয়ার জোগাড়। বুধবার যখন পুলিশ তাকে নিয়ে খুনের পুনর্নির্মাণ করতে দ্বারকাপুরীর সেই ফ্ল্যাটে পৌঁছায়, সেখানে পীযূষের মুখে কোনও অনুতাপের চিহ্ন ছিল না; বরং তার ঠোঁটের কোণে লেগে ছিল এক অদ্ভুত ও ঠান্ডা হাসি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবলীলায় সে জানায়, “কিছুই হয়নি, সময় এলে সব বলব।”

তদন্তে উঠে এসেছে এক পৈশাচিক চিত্র। গত ১০ ফেব্রুয়ারি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং অন্য কারও সঙ্গে কথা বলার সন্দেহে পরিকল্পনা করেই মেয়েটিকে নিজের ফ্ল্যাটে ডাকে পীযূষ। সেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা এবং পরে শ্বাসরোধ করে খুনের পর সে এক অকল্পনীয় নৃশংসতা চালায়। পুলিশ জানায়, খুনের পর তরুণীর নগ্ন মরদেহের পাশে বসে আয়েশ করে বিয়ার পান করে অভিযুক্ত। শুধু তাই নয়, মৃতদেহের সঙ্গে সে যৌন সঙ্গমও করে। প্রমাণ লোপাটের জন্য মেয়েটির মোবাইল থেকে ১১টি আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেয় সে। এরপর মুম্বাই পালিয়ে গিয়ে পানভেলের এক হোটেলে বসে ‘কালা জাদু’র মাধ্যমে মৃতার আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল এই সাইকোপ্যাথ খুনি। তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি চিঠি এবং ভাঙা ছুরিটি এখন এই মামলার অন্যতম প্রধান প্রমাণ।