১০০০ ভারতীয় রুপির বদলে বাংলাদেশে কত টাকা? ৯০% মানুষই দিতে পারছেন না সঠিক উত্তর!

আপনি কি জানেন ভারতের ১০০০ টাকা বাংলাদেশে ভাঙালে আজ ঠিক কত টাকা পাওয়া যাচ্ছে? সম্প্রতি বাংলাদেশে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তনের পর সে দেশের মুদ্রা ব্যবস্থাতেও এসেছে ব্যাপক রদবদল। অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই নতুন নোট জারি করেছে। এই আবহে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে—ভারতীয় রুপির তুলনায় এখন বাংলাদেশি টাকার মূল্য ঠিক কত?

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখে ভারতীয় ১ রুপি বাংলাদেশের প্রায় ১.৩৫ টাকার সমান। অর্থাৎ, আপনার কাছে যদি ১০০০ ভারতীয় রুপি থাকে, তবে ওপার বাংলায় তার বিনিময় মূল্য দাঁড়াবে প্রায় ১৩৫০.৩৩ টাকা। আবার উল্টো দিকে, ১ লক্ষ ভারতীয় টাকা ওপার বাংলায় গিয়ে হচ্ছে ১,৩৫,১৫০ টাকারও বেশি।

উল্লেখ্য, বাংলাদেশে ১৩তম সংসদ নির্বাচনের পর বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। ক্ষমতায় আসার পর তারা মুদ্রা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত পুরনো নোটগুলির বদলে ২০২৫ সালের জুন মাস থেকেই নতুন নকশার ১০০০, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে আনা হয়েছে। নতুন নোটে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভারতের মুদ্রার কোড যেমন INR, বাংলাদেশের তেমন BDT। বর্তমানে বিশ্ব বাজারে ডলারের তুলনায় ভারতীয় রুপির অবস্থান বাংলাদেশি টাকার চেয়ে কিছুটা শক্তিশালী হওয়ায় এই মূল্যের তফাত লক্ষ্য করা যাচ্ছে। ভারতের ৫০ টাকা বাংলাদেশে ভাঙালে মিলছে ৬৭.৫২ টাকা এবং ১০ টাকায় পাওয়া যাচ্ছে ১৩.৫০ টাকা।