লুক বদলে ফেলছে Apple! সস্তায় রঙিন ম্যকবুক আনছে কোম্পানি, কত হবে দাম?

প্রিমিয়াম ল্যাপটপের দুনিয়ায় এবার বড়সড় ধামাকা দিতে চলেছে টেক জায়ান্ট Apple। সাধারণত সিলভার বা স্পেস গ্রে-র মতো গাম্ভীর্যপূর্ণ রঙে ম্যাকবুক দেখতে অভ্যস্ত বিশ্ববাসী। তবে সেই চিরাচরিত ধারা ভেঙে এবার রঙিন ও সস্তার ম্যাকবুক নিয়ে আসার জোর জল্পনা শুরু হয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আগামী মার্চ ২০২৬-এই এই নতুন ডিভাইসটি বাজারে আসতে পারে।

রঙিন ডিজাইনে চমক নতুন এই ম্যাকবুকের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর ‘প্লেফুল কালারস’। আইফোন ১৬-র মতো এবার ল্যাপটপও মিলবে লাইট ইয়েলো, লাইট গ্রিন, ব্লু এবং পিঙ্ক কালারে। তবে যাঁরা ক্ল্যাসিক লুক পছন্দ করেন, তাঁদের জন্য সিলভার এবং ডার্ক গ্রে অপশনও থাকছে। মূলত তরুণ প্রজন্ম এবং পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই ভোলবদল বলে মনে করা হচ্ছে।

আইফোনের শক্তিশালী চিপসেট সবথেকে চমকপ্রদ তথ্য হলো, এই ল্যাপটপে Apple-এর গতানুগতিক ‘M’ সিরিজের চিপের বদলে ব্যবহার করা হতে পারে A18 Pro চিপসেট, যা বর্তমানে iPhone 16 Pro মডেলে পাওয়া যায়। এই চিপসেটটি অত্যন্ত শক্তিশালী এবং দৈনন্দিন কাজের জন্য দারুণ কার্যকর। এছাড়া খরচ কমাতে এর ডিসপ্লে সাইজও কিছুটা ছোট রাখা হতে পারে, সম্ভবত ১২.৯ ইঞ্চি।

দাম কত হতে পারে? মার্কেট রিসার্চ সংস্থা TrendForce এবং ব্লুমবার্গের মার্ক গারম্যানের দাবি অনুযায়ী, এই ম্যাকবুকটির দাম রাখা হতে পারে ৯ মহাজার ৭০০ টাকার (প্রায় $699) আশেপাশে। যা বর্তমানে বাজারে থাকা MacBook Air-এর তুলনায় অনেকটাই কম। ল্যাপটপটির বডি কিন্তু প্লাস্টিকের নয়, বরং প্রিমিয়াম অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি করা হচ্ছে, যার জন্য Apple একটি বিশেষ সাশ্রয়ী উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করছে।

আগামী মাসেই Apple একটি স্পেশাল ইভেন্টের আয়োজন করতে পারে, যেখানে এই সস্তার ম্যাকবুকের পাশাপাশি নতুন iPad এবং iPhone 17e-র মতো ডিভাইসেরও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।