রবিবার কি ভাগ্য ফিরবে আপনার? আজ ঋণমুক্তির সুবর্ণ সুযোগ এই রাশির! দেখুন রাশিফল

আজকের দিনটি নতুন ব্যবসা শুরু, স্থাপত্য বা নৃত্যের মতো শৈল্পিক কাজের জন্য অত্যন্ত শুভ। তবে নক্ষত্রের অবস্থানে কার কপালে কী রয়েছে, দেখে নিন একনজরে:
-
মেষ: শিক্ষার্থীদের জন্য সুখবর আসতে পারে। দুপুরের পর কাজে অগ্রগতি হবে। তবে জমি বা বাড়ি নিয়ে লাভের মুখ দেখলেও শারীরিক অসুস্থতায় কাজে বাধা পড়তে পারে।
-
বৃষ: উদ্ভাবনী চিন্তায় আয় বাড়বে। কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও রাস্তাঘাটে চোট-আঘাত থেকে সাবধান।
-
মিথুন: আর্থিক উন্নতি নিশ্চিত, তবে লিভারের সমস্যায় ভুগতে পারেন। অফিসের কাজের চাপে পরিবারকে সময় দিতে না পারায় দাম্পত্য কলহ হতে পারে।
-
কর্কট: বেহিসেবি খরচে রাশ টানুন, নইলে সংসারে অশান্তি অবধারিত। শিল্পীদের জন্য দিনটি অনুকূল। অংশীদারি ব্যবসায় ভালো ফলের আশা রাখতে পারেন।
-
সিংহ: আজ ব্যবসায় লাভের শুভ যোগ। গান-বাজনার সঙ্গে যুক্তদের বড় সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয়, জটিলতা বাড়তে পারে।
-
কন্যা: বাড়তি উপার্জনের যোগ রয়েছে। জমি বা সম্পত্তি কেনাবেচার জন্য আজ শুভ দিন। পেটের সমস্যা ও পুরনো শত্রুর থেকে সতর্ক থাকুন।
-
তুলা: তুলা রাশির জাতকদের আজ ব্যবসায় ভালো লাভ হবে। শিল্পীদের জন্য সাফল্যের দিন। কোনো সমস্যায় পড়লে বন্ধুর পূর্ণ সহযোগিতা পাবেন।
-
বৃশ্চিক: আর্থিক সমস্যা কেটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কর্মস্থলে দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জীবনে অস্থিরতা থাকলেও ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক।
-
ধনু: কর্মলাভের প্রবল সম্ভাবনা। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বাড়বে। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে।
-
মকর: আপনার জন্য আজ বড় সুযোগ—পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি জটিলতা কাটবে।
-
কুম্ভ: দীর্ঘদিনের কোনো সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। উচ্চশিক্ষায় বড় সুযোগ আসার সম্ভাবনা। তবে কাজের চাপে শরীর দুর্বল হতে পারে।
-
মীন: দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। ভ্রমণের যোগ থাকলেও খরচ বাড়বে। আজ চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে।