যোগী সরকারের ৯.১২ লক্ষ কোটির মেগা বাজেট! কার পকেটে কত আসবে? ইউপি-র ঐতিহাসিক ঘোষণা এক নজরে

বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯,১২,৬৯৬.৩৫ কোটি টাকার বিশাল বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী সুরেশ খান্না। এটি রাজ্যের ইতিহাসের বৃহত্তম বাজেট, যা গত বছরের তুলনায় ১২.৯ শতাংশ বড়। ২০২৭-এর নির্বাচনের আগে এই বাজেটকে যোগী সরকারের একটি ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখা হচ্ছে, যেখানে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের আয়ের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
বাজেটের প্রধান আকর্ষণসমূহ:
-
আয় বৃদ্ধি: অর্থমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশের মানুষের মাথাপিছু আয় ১০ বছর আগের তুলনায় দ্বিগুণ বেড়ে ১.০৯ লক্ষ টাকা হয়েছে। আগামী অর্থবর্ষে তা ১.২০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
-
বেকারত্ব হ্রাস: দাবি করা হয়েছে, রাজ্যে বেকারত্বের হার কমে এখন মাত্র ২.২৪ শতাংশে দাঁড়িয়েছে। প্রায় ৫০ লক্ষ কোটি টাকার মউ (MoU) স্বাক্ষরের মাধ্যমে ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
-
প্রযুক্তিতে জোর: ইউপি-কে দেশের সিলিকন ভ্যালি বানাতে ২২৫ কোটি টাকার ‘ইউপি এআই (AI) মিশন’ এবং ডেটা সেন্টার ক্লাস্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের ৬৫% মোবাইল এখন এই রাজ্যেই উৎপাদিত হয়।
-
কৃষি ও শিক্ষা: বাজেটের ১২.৪% বরাদ্দ করা হয়েছে শিক্ষায় এবং ৯% কৃষিতে। সেচ ব্যবস্থার উন্নতির জন্য ১৮,২৯০ কোটি টাকা এবং ডিজেল পাম্পকে সৌর শক্তিতে রূপান্তরের জন্য বড় অঙ্কের ঘোষণা করা হয়েছে।
-
অন্যান্য চমক: ‘এক জেলা এক খাবার’ (One District One Dish) প্রকল্পের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য জেলাভিত্তিক হোস্টেল এবং শ্রমিকদের জন্য বিশেষ ‘লেবার আড্ডা’ তৈরির কথা বলা হয়েছে।