ফটোগ্রাফির শখ? কম বাজেটে পকেটেই আসবে স্টুডিও, দেখে নিন সেরা ক্যামেরা স্মার্টফোনের তালিকা

স্মার্টফোনের বাজারে ৩০,০০০ টাকার নিচের সেগমেন্টে এখন চলছে সেয়ানে সেয়ানে লড়াই। রিয়েলমি, মটোরোলা, নাথিং এবং ভিভোর মতো ব্র্যান্ডগুলো তাদের মিড-রেঞ্জ ফোনেও এমন সব ক্যামেরা ফিচার দিচ্ছে, যা আগে শুধু দামী ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যেত। আপনি যদি সেরা ক্যামেরা ফোন খুঁজছেন, তবে এই পাঁচটি মডেল আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত।

১. রিয়েলমি ১৫ ৫জি: এর মূল আকর্ষণ ৫০ এমপি সনি আইএমএক্স৮৮২ সেন্সর। ওআইএস (OIS) প্রযুক্তির সাথে এটি ৪কে ভিডিও এবং চমৎকার নাইট মোড পোট্রেট তুলতে সক্ষম।

২. মটোরোলা এজ ৭০: এতে রয়েছে ৫০ এমপি মূল ক্যামেরা এবং ৫০ এমপি আলট্রা-ওয়াইড লেন্স। স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসরের পাওয়ার এবং আইপি৬৯ ডিউরেবিলিটি একে স্থায়িত্ব ও পারফরম্যান্সের এক অনন্য প্যাকেজ করে তুলেছে।

৩. নাথিং ফোন (৩এ) প্রো: যারা কৃত্রিম রঙ পছন্দ করেন না, তাদের জন্য নাথিং-এর “ট্রু টু লাইফ” ফটোগ্রাফি সেরা। এর ৫০ এমপি ক্যামেরা ত্বকের স্বাভাবিক রং ও শ্যাডো বজায় রাখতে দারুণ পারদর্শী।

৪. ভিভো টি৪ প্রো: যারা জুম করতে ভালোবাসেন, তাদের জন্য এতে আছে ৩এক্স পেরিস্কোপ টেলিফোটো লেন্স। কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং একে প্রিমিয়াম লুক দেয়।

৫. মটোরোলা এজ ৬০ প্রো: এটি একটি কমপ্লিট ক্যামেরা সিস্টেম। ৫০ এমপি মেইন, ৫০ এমপি আলট্রা-ওয়াইড এবং ১০ এমপি টেলিফোটো লেন্স—সব ধরনের শট নেওয়ার জন্য এটি উপযুক্ত।