সাদা বিষ থেকে সাবধান! বাবা রামদেবের কড়া হুঁশিয়ারি, সুস্থ থাকতে আজই রান্নাঘর থেকে বিদায় করুন এই ৫ জিনিস

বর্তমানের ব্যস্ত জীবনে আমরা অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে তুলছি, যা আমাদের শরীরকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। যোগগুরু বাবা রামদেব এবার দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় ব্যবহৃত কিছু ক্ষতিকারক উপাদান নিয়ে। তাঁর মতে, ওষুধের দোকানে ভিড় করার চেয়ে জীবন থেকে এই ‘বিষ’গুলো বর্জন করাই সুস্থ থাকার সেরা উপায়।
রেশম থেকে সাবধান (সাদা জিনিসের আতঙ্ক): বাবা রামদেব তাঁর পরামর্শে তিনটি সাদা জিনিসের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন— চিনি, ময়দা এবং সাদা চাল। চিনিকে তিনি সরাসরি স্থূলতা এবং ডায়াবেটিসের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি রিফাইনড তেলকে ‘নকল’ এবং স্বাস্থ্যের শত্রু বলে আখ্যা দিয়ে সরিষার তেল বা ঘানি ভাঙা তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। চিনির বিকল্প হিসেবে গুড় বা কাঁচা খাদের ওপর জোর দিয়েছেন তিনি।
রাসায়নিকের মরণফাঁদ: শুধু খাবার নয়, বাথরুম থেকে রান্নাঘর— সর্বত্র রাসায়নিকের ব্যবহার কমানোর ডাক দিয়েছেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা। কৃত্রিম শ্যাম্পু, সাবান এবং রাসায়নিকযুক্ত টুথপেস্ট আমাদের হরমোন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করছে। রামদেবের দাবি, এই সিন্থেটিক পণ্যগুলি দীর্ঘমেয়াদে লিভার ও কিডনি বিকল করার পাশাপাশি ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বিকল্প কী? প্রাকৃতিক জীবনযাত্রায় ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাসায়নিক ক্লিনার বা প্রসাধনীর বদলে নিম, আমলকী বা তিলের তেলের মতো প্রাকৃতিক উপাদান গ্রহণ করা উচিত। দেশীয় পণ্য এবং আয়ুর্বেদিক পদ্ধতিই পারে আমাদের রোগমুক্ত জীবন উপহার দিতে।