পকেট ভরবে বিনিয়োগকারীদের! দুর্বল ফলের পরেও এই শেয়ারে ২৮% লাভের সুযোগ, চিনে নিন মাল্টিব্যাগারকে

দেশের নামী এগ্রোকেমিক্যাল সংস্থা Dhanuka Agritech-এর তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রত্যাশামতো হয়নি। মুনাফায় চাপ এবং বিক্রিতে ঘাটতি দেখে অনেক বিনিয়োগকারী চিন্তিত হলেও, ব্রোকারেজ সংস্থা Elara Capital কিন্তু এই শেয়ারে বড় সুযোগ দেখছে। বর্তমান বাজার দর ১০৬৮ টাকা থেকে প্রায় ২৮ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে তারা।

কেন এই দুর্বল ফল? কোম্পানির রিপোর্ট অনুযায়ী, অত্যধিক বৃষ্টির কারণে ফসলের ক্ষতি এবং কীটনাশকের চাহিদা কমে যাওয়ায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে মন্দা এবং ক্রমবর্ধমান খরচ তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্সকে কিছুটা ম্লান করে দিয়েছে।

বড় বাজি কেন ধরছে ব্রোকারেজ সংস্থা? দুর্বল ফলের পরেও এলারা ক্যাপিটাল এই শেয়ারে ‘Buy’ রেটিং বজায় রেখেছে। তাদের যুক্তি হলো:

  • নতুন প্ল্যান্ট: গুজরাটের দহেজে কোম্পানি একটি নতুন টেকনিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে, যা ভবিষ্যতে রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে।

  • পণ্যের বৈচিত্র্য: আগামী কয়েক বছরের জন্য কোম্পানির ঝুলিতে রয়েছে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা।

  • ঘরোয়া বাজার: সংস্থাটি বর্তমানে আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতের অভ্যন্তরীণ বাজারে বেশি মনযোগ দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে।

টার্গেট এবং ইনভেস্টমেন্ট ভিউ: ব্রোকারেজ সংস্থা ধনুক এগ্রিটেকের জন্য ১৩৭২ টাকার লক্ষ্যমাত্রা বা টার্গেট প্রাইস স্থির করেছে। যদিও আবহাওয়া এবং কৃষিকাজের পরিস্থিতির ওপর এই সংস্থার আয় অনেকটাই নির্ভরশীল, তবুও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে।