পকেটে টান! হঠাৎ দাম বাড়ল টয়োটার এই সুপারহিট হাইব্রিড SUV-র, এখন কত খরচ পড়বে?

আপনি কি দুর্দান্ত মাইলেজ আর হাইব্রিড প্রযুক্তির টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার (Toyota Urban Cruiser Hyryder) কেনার কথা ভাবছেন? তবে আপনার জন্য একটি দুঃসংবাদ রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই জনপ্রিয় এসইউভি-র দাম বাড়িয়ে দিয়েছে টয়োটা। কাঁচামালের আকাশছোঁয়া দাম এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণেই কোম্পানি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

দাম বাড়ল ২১,০০০ টাকা পর্যন্ত: নতুন রেট চার্ট অনুযায়ী, হাইরাইডারের বিভিন্ন ভেরিয়েন্টের দাম ২১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন এই গাড়ির এক্স-শোরুম দাম ১০,৯৯,০০০ টাকা থেকে শুরু হয়ে টপ ভেরিয়েন্টের জন্য ২০,১৯,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। পেট্রোল, স্ট্রং হাইব্রিড এবং সিএনজি— তিনটি অপশনেই এই গাড়িটি বাজারে রাজত্ব করছে।

কেন এখনও সেরা পছন্দ হাইরাইডার? দাম বাড়লেও এই গাড়ির জাদুকরী মাইলেজ এখনও গ্রাহকদের প্রধান আকর্ষণ। ১.৫ লিটার শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনে এটি প্রতি লিটারে ২৭.৯৭ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। এছাড়া এর ইন্টেরিয়র এবং ফিচার্স একে সেগমেন্টের অন্যান্য গাড়ির থেকে আলাদা করে। প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ৯ ইঞ্চির স্মার্ট টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম— সব মিলিয়ে এটি একটি কমপ্লিট প্যাকেজ।

নিরাপত্তায় আপসহীন টয়োটা: সুরক্ষার দিক থেকে টয়োটা হাইরাইডার এখন আরও শক্তিশালী। ছয়টি এয়ারব্যাগ এখন সমস্ত ভেরিয়েন্টে স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়া ইবিডি (EBD) সহ এবিএস (ABS), ভেহিকল স্ট্যাবিলিটি কন্ট্রোল (VSC) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো আধুনিক ফিচার্স রয়েছে এতে। পরিবার নিয়ে নিরাপদ ভ্রমণের জন্য হাইরাইডার এখনও ভারতের বাজারের অন্যতম নির্ভরযোগ্য নাম।