আমেরিকার হাই অ্যালার্ট! নাগরিকদের এখনই ইরান ছাড়ার নির্দেশ, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক

ইরানে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করল আমেরিকা। শুক্রবার আমেরিকার ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ইরানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে এবং যেকোনো সময় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে যাঁদের কাছে মার্কিন ও ইরানি—উভয় দেশের নাগরিকত্ব রয়েছে, তাঁদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না, ফলে তাঁদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল। নির্দেশিকায় জানানো হয়েছে, বিমান পরিষেবা অনিয়মিত হওয়ায় প্রয়োজনে সড়কপথে আর্মেনিয়া বা তুরস্কের সীমান্ত দিয়ে ইরান ছাড়তে হবে। যদি কেউ বের হতে না পারেন, তবে তাঁদের পর্যাপ্ত খাবার, জল ও ওষুধ মজুত করে বাড়ির ভেতরেই নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।