পার্টিতে তুমুল অশান্তি, দিল্লি পুলিশের প্রেমিকের পিস্তল দিয়েই আত্মঘাতী তরুণী! গ্রেটার নয়ডায় চাঞ্চল্য

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা পশ্চিমের বিসরাখ থানা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশের এক কনস্টেবলের সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন তাঁর ২৫ বছর বয়সী বান্ধবী প্রিয়া। ঘটনাটি ঘটেছে রাধা স্কাই গার্ডেন সোসাইটির একটি ফ্ল্যাটে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কনস্টেবল আশীষকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে আশীষ ও প্রিয়া সম্পর্কের মধ্যে ছিলেন এবং গত পাঁচ মাস ধরে তাঁরা ওই ফ্ল্যাটে লিভ-ইন করছিলেন। আশীষের সাথে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। ঘটনার রাতে ফ্ল্যাটে বন্ধুদের নিয়ে পার্টি চলছিল। সেই সময় আশীষের প্রথম স্ত্রীর ফোন আসে এবং তা প্রিয়া রিসিভ করেন। ফোনের ওপারে দুই মহিলার মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে প্রিয়া ঘরে থাকা আশীষের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Samrat Das
  • Samrat Das