‘মিঠাই’তে আসছে ছোট্ট গোপাল, উচ্ছেবাবু ও মিঠাই রানীর ছেলে হয়ে আসছে এই জনপ্রিয় শিশু অভিনেতা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরুর থেকেই যেন মিঠাই আর সিদ্ধার্থর রাগ অভিমান ভালোবাসা নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি তাদের মোদক পরিবারে আস্তে চলেছে সিড মিঠাই এর ছোট্ট গোপাল। সম্প্রতি একটি ভাইরাল এই প্রোমোতে দেখা গিয়েছে মিঠাই রানীর সাধ দেওয়া হচ্ছে। অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এবার সুখের মুখ দেখতে চলেছে মনোহরা।
আগামী ১৪ নভেম্বর থেকে সন্ধ্যে ৬টায় জি বাংলায় দর্শকরা দেখতে পাবেন ‘মিঠাই’ ধারাবাহিক। সম্প্রতি খবর শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে উচ্ছেবাবু অর্থাৎ সিডি ও মিঠাই এর ছেলের চরিত্রে অভিনয় করতে চলেছে জনপ্রিয় এই খুদে অভিনেতা। যাকে কম বেশি সকলেই চেনেন। ধারাবাহিকে খুব শীঘ্রই কোনও এক শিশু অভিনেতার আগমন হতে চলেছে। এই শিশু অভিনেতা কে হবে? আপাতত এই নিয়ে চলছে জোর গুঞ্জন। অবশেষে জানা গেল তার নাম।

মিঠাই ধারাবাহিকে এন্ট্রি নেবেন অভিনেতা সোহম বসু রায় চৌধুরী। যাকে দেখা যাবে মোদক পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসেবে অর্থাৎ সিড-মিঠাইয়ের ছেলে হয়ে। সোহমকে এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। যেখানে রাখি বন্ধন ধারাবাহিকটি ছিল খুবই জনপ্রিয়। তবে সত্যি সত্যিই ‘সিধাই’য়ের ছেলের ভূমিকাতে তাকেই এই সিরিয়ালে দেখা যাবে কিনা সেই নিয়ে এখনও চ্যানেলের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু জানানো হয়নি।