মোদীর এক চালে কুপোকাত ট্রাম্প! আমেরিকার কৃষকদের হাহাকার, হোয়াইট হাউসে পৌঁছাল আর্জি

আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধে এবার ট্রাম্প প্রশাসনকে সমঝে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প সরকার ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক (Tariff) আরোপ করার পর ভারতও হাত গুটিয়ে বসে থাকেনি। ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকা থেকে আমদানি করা ডাল ও মটরের ওপর ৩০% শুল্ক চাপিয়েছে। এই এক চালেই মার্কিন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, কারণ ভারত বিশ্বের বৃহত্তম ডাল আমদানিকারক (বিশ্বের মোট চাহিদার ২৭%)।
আমেরিকার ৩টি বড় আর্জি: ১. মার্কিন কৃষকদের রক্ষা করুন: আমেরিকার নর্থ ডাকোটা এবং মন্টানার কৃষকরা ডাল চাষের ওপর নির্ভরশীল। ভারতীয় শুল্কের কারণে তাদের বাজার নষ্ট হচ্ছে।
২. ৩০% ট্যারিফ প্রত্যাহার: মার্কিন সেনেটররা ট্রাম্পকে চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে তিনি মোদীর সাথে কথা বলে এই শুল্ক প্রত্যাহার করান।
৩. ভারতের বাজার পুনরায় উন্মুক্ত করা: মার্কিন ডাল ও হলুদ মটরের জন্য ভারতের বিশাল বাজার আবার আগের মতো সচল করার দাবি উঠেছে।
ভারতের এই অনমনীয় অবস্থান প্রমাণ করে যে, নয়া ভারত আর একতরফা বাণিজ্যিক চাপ সহ্য করতে রাজি নয়। মোদী সরকার স্পষ্ট করে দিয়েছে যে, দেশের দরিদ্র মানুষের পাত এবং স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষা করাই তাদের প্রথম অগ্রাধিকার।