ফ্লিপকার্টে বছরের প্রথম মহাধামাকা! প্রজাতন্ত্র দিবসের সেলে আইফোন থেকে এসি—সবই জলের দরে

নতুন বছরের শুরুতেই কেনাকাটার দারুণ সুযোগ নিয়ে এলো ফ্লিপকার্ট। ২০২৬ সালের প্রথম বড় সেল অর্থাৎ ‘রিপাবলিক ডে সেল’-এর তারিখ ঘোষণা করল এই ই-কমার্স জায়ান্ট। আগামী ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেগা সেল। তবে ফ্লিপকার্ট প্লাস সদস্যরা একদিন আগে, অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই কেনাকাটা করার বিশেষ সুযোগ পাবেন।

এই সেলে সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে স্মার্টফোন এবং গ্যাজেটস। আইফোন ১৬ (iPhone 16)-এর ওপর বড়সড় ডিসকাউন্টের পাশাপাশি রেডমি নোট ১৫ (Redmi Note 15) এবং পোকো এম৮ ৫জি (Poco M8 5G)-এর মতো নতুন ফোনগুলিতেও থাকবে আকর্ষণীয় ছাড়। এ ছাড়া গুগল পিক্সেল, মোটোরোলা এবং ভিভো-র স্মার্টফোনেও মিলবে নজরকাড়া অফার। এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে কেনাকাটায় মিলবে অতিরিক্ত ১০% ছাড়।

শুধুমাত্র মোবাইল নয়, স্মার্টওয়াচ, ল্যাপটপ এবং ঘরোয়া ইলেকট্রনিক্স সরঞ্জামেও থাকবে বিশাল ডিসকাউন্ট। বিশেষ করে যারা এসি বা রেফ্রিজারেটর কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটিই সেরা সুযোগ। গরম পড়ার আগেই ‘অফ-সিজন’ ডিসকাউন্টে অনেক কম দামে এসি কেনার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। সেই সঙ্গে সহজ ইএমআই (EMI)-এর সুবিধাও থাকছে গ্রাহকদের জন্য।