পাহাড়ের কোলে নির্জন স্বর্গ! ভুটান সীমান্তের গেরিগাঁও এখন পর্যটকদের নতুন ঠিকানা
January 9, 2026

নতুন বছরের শুরুতে পর্যটকদের ঢল নেমেছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত লাগোয়া গেরিগাঁও গ্রামে। পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা দেখে রাজ্য সরকারের তৈরি একমাত্র রিসর্টটিতে কটেজের সংখ্যা ৪টি থেকে বাড়িয়ে ৭টি করা হয়েছে। ২০২০ সালে করোনা আবহে ভুটান গেট বন্ধ হওয়ায় জয়গাঁর মানুষের কর্মসংস্থানে টান পড়েছিল। সেই সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে এই গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।
পাহাড়ের ধাপ কেটে তৈরি এই রিসর্ট থেকে ভুটান, জয়গাঁ এবং সংলগ্ন এলাকাগুলি অপূর্ব দেখায়। পর্যটন ব্যবসায়ী বীর লামা জানান, পর্যটকদের পছন্দমতো বনফায়ার ও ক্যান্ডেল লাইট ডিনারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এখানে। নির্জনতা পছন্দ করেন এমন পর্যটকদের জন্য গেরিগাঁও এখন উত্তরবঙ্গের অন্যতম সেরা অফবিট ডেস্টিনেশন।